সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

সাবেক অর্থমন্ত্রী মাহমুদ আলী মারা গেছেন

image

সাবেক অর্থমন্ত্রী মাহমুদ আলী মারা গেছেন

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

সাবেক পররাষ্ট্র ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ মারা গেছেন। গতকাল ৬ নভেম্বর বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। শুক্রবার (৭ নভেম্বর) সকালে বনানীতে তাকে দাফন করা হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসন থেকে নির্বাচিত সাবেক এ সংসদ সদস্য কিডনিসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মাসখানেক ধরে বেশ অসুস্থ। তিনি ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা বিভাগে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

আবুল হাসান মাহমুদ আলী ১৯৪৩ সালের ২ জুন দিনাজপুরের খানসামা উপজেলার ডাক্তারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৬৩ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পরে ১৯৬৪ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবেও কর্মরত ছিলেন।

‘শোক ও স্মরন’ : আরও খবর

» বিশিষ্ট চলচ্চিত্রকার আজহারুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

» শোক সংবাদ

» ২২তম মৃত্যুবার্ষিকী: আহমদুল কবিরের কাজ ছিল মানুষের কল্যাণে

» সাংবাদিক জাওহার ইকবালের বাবার মৃত্যুতে ডিএসইসির শোক

» আহমদুল কবিরের ২২তম মৃত্যুবার্ষিকী

» ভূমিকম্প: পুরান ঢাকায় নিহত পিতা-পুত্রের লাশ বশিকপুরে গ্রামের বাড়িতে দাফন

» সুফিয়া কামালের ২৬তম প্রয়াণ দিবসে মহিলা পরিষদের শ্রদ্ধা

» সৈয়দপুরে মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

» সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকীর মৃত্যু, প্রধান উপদেষ্টার শোক

» সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় সাংবাদিক নিহত

» ঝালকাঠিতে বাসের ধাক্কায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিহত

» আণবিক বিজ্ঞানী রেজাউর রহমান আর নেই

» ম হামিদ ও ফাল্গুনী হামিদের ছেলে প্রান্তর জ্যোতির মৃত্যু

» ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রয়াত সম্পাদকের স্মরণসভা অনুষ্ঠিত

» আদমদীঘির সাবেক এমপি কছিম উদ্দিন আহম্মেদের ইন্তেকাল

» বাগাতিপাড়ায় সাংবাদিকের মায়ের ইন্তেকাল

» তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসানের চিরবিদায়

» চলে গেলেন প্রবীণ সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদ

» বৃষ্টিতে ভিজে সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ

» শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহে ঢাবিতে শ্রদ্ধা, মিরপুরে দাফন আজ