image

ফখরুল ইসলাম আলমগীর: ‘ক্রান্তিকাল’ অতিক্রমে দ্রুত নির্বাচন জরুরি

সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সামনে আসন্ন ‘ক্রান্তিকাল’ উল্লেখ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “নির্বাচন যত দ্রুত হবে, দেশের জন্য ততই মঙ্গল।” শুক্রবার যশোর সদরের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, “বিএনপি প্রথম থেকেই সংস্কারের কথা বলছে, তবে সেটি টেকসই হতে হবে এবং জনগণের সমর্থন থাকতে হবে। নির্বাচিত সরকার শক্তিশালী হয়, কারণ তাদের পেছনে জনগণ থাকে।”

তিনি আরও বলেন, “এটি একটি বড় সময় এবং ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে হটিয়েছি, সেই ঐক্য ধরে রাখতে হবে এবং গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করতে হবে। অনেক ষড়যন্ত্র এবং বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে।”

বিএনপির মহাসচিব সরকারকে নির্বাচন দেওয়ার জন্য বারবার তাগাদা দিয়েও কোন রূপরেখা না দেওয়ার জন্য সমালোচনা করেন এবং বলেন, সরকার জনগণের পক্ষে সংস্কার করলে কাজ সহজ হবে। তিনি ১৬ বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামের কথা উল্লেখ করে বলেন, বিএনপি নেতাদের ওপর মামলা, গুম, খুনসহ নানা নির্যাতন চালানো হয়েছে। ছাত্রদের ভূমিকা উল্লেখ করে তাদের প্রশংসা করেন।

ফখরুল আওয়ামী লীগকে গণতান্ত্রিক দল হিসেবে মানেন না এবং বলেন, তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি, স্বাধীনতার পরও দেশবরেণ্য মানুষের সংগ্রামের বিপরীতে সরকার কাজ করেছে।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস ইসলাম, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

‘রাজনীতি’ : আরও খবর

» ড. মঈন খান ও গোলাম সারোয়ারের প্রচারণায় মুখর নেতাকর্মীরা

» প্রাথমিকের শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান দেয়া ছাত্রদল নেতাকে অব্যাহতি

» শরীয়তপুরে বিএনপিতে যোগদানের পর ইউপি চেয়ারম্যান ও তার সমর্থকদের বাড়িতে রাতের আঁধারে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

» পঞ্চগড়-১ আসন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনসিপির সারজিস ও বিএনপির নওশাদকে শোকজ

» ছয় সমস্যা সমাধানের পথ দেখিয়ে তাসনিম জারার নির্বাচনী ইশতেহার

» শিশুদের সঠিক বিকাশে প্রাথমিক শিক্ষকদের আরও দক্ষ করার অঙ্গীকার তারেক রহমানের

সম্প্রতি