image

প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশের চলমান পরিস্থিতি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে বিএনপির প্রতিনিধি দল সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এবং হাফিজ উদ্দিন আহমেদ বৈঠকে অংশ নেন।

বৈঠকে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের অবস্থা, ফ্যাসিস্টদের ষড়যন্ত্র, সংস্কার এবং আসন্ন নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বিএনপি।

এর আগে রোববার বিকালে বিএনপির আরেকটি প্রতিনিধি দল আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএস নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক করে।

‘রাজনীতি’ : আরও খবর

» ড. মঈন খান ও গোলাম সারোয়ারের প্রচারণায় মুখর নেতাকর্মীরা

» প্রাথমিকের শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান দেয়া ছাত্রদল নেতাকে অব্যাহতি

» শরীয়তপুরে বিএনপিতে যোগদানের পর ইউপি চেয়ারম্যান ও তার সমর্থকদের বাড়িতে রাতের আঁধারে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

» পঞ্চগড়-১ আসন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনসিপির সারজিস ও বিএনপির নওশাদকে শোকজ

» ছয় সমস্যা সমাধানের পথ দেখিয়ে তাসনিম জারার নির্বাচনী ইশতেহার

» শিশুদের সঠিক বিকাশে প্রাথমিক শিক্ষকদের আরও দক্ষ করার অঙ্গীকার তারেক রহমানের

সম্প্রতি