image

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার রাত ১২টা ৫ মিনিটে তিনি ফিরোজা বাসভবনে পৌঁছান বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু জরুরি পরীক্ষা করা হয়। পরে বোর্ড সিদ্ধান্ত নেয়, খালেদা জিয়াকে বাসাতেই চিকিৎসা দেওয়া হবে।

চিকিৎসক বলেন, “বোর্ড আশা করছে, বাসায় চিকিৎসা চললে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে।”

এর আগে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী।

গত ৬ মে লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরেন খালেদা জিয়া। সেখানে তিনি প্রায় চার মাস ছিলেন, যার একটি অংশ কাটিয়েছেন লন্ডনের একটি হাসপাতালে এবং বাকিটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায়।

ঢাকায় ফেরার পর থেকে এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

‘রাজনীতি’ : আরও খবর

» বিএনপি-জামায়াতের সঙ্গে লড়াই হবে ত্রিমুখী

» জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে স্বামী, ১০ আসনে স্ত্রী প্রার্থী

সম্প্রতি