সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না: নাহিদ ইসলাম

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না: নাহিদ ইসলাম

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

জুলাই সনদের আদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একইসঙ্গে তিনি বলেন, জুলাই জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) বলে কিছু থাকবে না।

শুক্রবার,(০৭ নভেম্বর ২০২৫) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন নাহিদ ইসলাম। ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই সনদ নিয়ে আলোচনা হয়।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না। যা ঐকমত্য হয়েছে, তার বাকিটা ঠিক করবে জনগণ। জনগণ যদি বলে, তাহলে সেগুলো বাস্তবায়িত হবে।

খুব দ্রুত সময়ে জুলাই সনদের আইনি ভিত্তির মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের দিকে যাওয়ার আশা প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘আমরা গণঅভ্যুত্থানের আকাক্সক্ষাকে ধারণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।’

জুলাই গণঅভ্যুত্থানের সব অংশীদারকে আগামী সংসদে থাকা উচিত বলে মনে করেন নাহিদ ইসলাম। আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবে বলে উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সেই সংসদ নতুন সংবিধানের জন্য কাজ করবে। যারা শিক্ষক আছেন, অবশ্যই তাদের সেখানে অংশগ্রহণ প্রয়োজন। এনসিপির পক্ষ থেকে তারা সেটি নিশ্চিত করার চেষ্টা করবেন।

এনসিপির আহ্বায়ক বলেন, আগামীর যে সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ, সেখানে তরুণ, শিক্ষক, আলেম, নারী, সংখ্যালঘুসহ সমাজের নানা পেশাজীবীদের অংশগ্রহণে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। এর আগে অবশ্যই তাদের এখনকার দাবি গণভোট। জুলাই সনদের আদেশ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দিতে হবে।

অনুষ্ঠানে ইউটিএফের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সিরাজুল ইসলামকে আহ্বায়ক এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক শামীম হামিদীকে সদস্যসচিব করা হয়েছে। অনুষ্ঠানে ইউটিএফের ঘোষণাপত্র পাঠ করেন সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য দেন।

‘রাজনীতি’ : আরও খবর

» সংসদ নির্বাচন ও গণভোট: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি’: দাবি জামায়াতে ইসলামীর

» ঐক্যবদ্ধ না হলে সামনের দিনগুলোতে ভয়াবহ কিছু অপেক্ষা করছে: নেতাকর্মীদের তারেক

» একটি দল ‘ধর্মের ট্যাবলেট’ বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে: সালাহউদ্দিন

» নতুন জোট ‘এনডিএফ’, নেতৃত্বে জাতীয় পার্টির দুই অংশ

» সকলের দোয়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি এরশাদ উল্লাহ

» বিএনপি ক্ষমতায় গেলে ‘এনইআইআর নীতিমালা’ রিভিউ করা হবে: আমীর খসরু

» এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন জোট

» ‘সামনে কঠিন সময় আসছে, দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টানাই বিএনপির অঙ্গীকার’

» তারেক রহমানের অভিযোগ: ‘যাদের আবার দেখার কথা বলা হচ্ছে, দেশ তাদের ১৯৭১ সালেই দেখেছে’

» ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ এক ঘণ্টা বাড়াল ইসি

» আমরা এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে: সালাহউদ্দিন আহমেদ

» এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়ার বিদেশযাত্রা: জাহিদ হোসেন

» পোস্টাল ভোট: নিবন্ধন প্রায় দুই লাখ প্রবাসীর

» মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকার পথে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

» রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

» ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে: জামায়াত আমির

» বেগম জিয়া দলমত সবার কাছে জনপ্রিয়, ডঃ মঈন খান

» নিবন্ধনের দাবিতে অনশনকারী তারেক রহমানের দাবি পূরণে এগোচ্ছে ইসি

» আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

» বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিলো পুলিশ