সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

নতুন নামে ‘ফ্যাসিবাদ’ কায়েমের পাঁয়তারা চলছে: মুশতাক

নতুন নামে ‘ফ্যাসিবাদ’ কায়েমের পাঁয়তারা চলছে: মুশতাক

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

অতীতের মতোই জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন।তিনি বলেছেন, ‘এ দেশের মানুষ শোষণ নির্যাতনের বিরুদ্ধে বারবার গণঅভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু জনগণকে পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ করতে না পারার কারণে বিপ্লববিরোধী শক্তি সে গণঅভ্যুত্থানগুলোকে ব্যর্থ করে দিয়ে তাকে ছিনতাই করেছে।১৯৭৫ সালের ৭ নভেম্বরের পরে তাই ঘটেছে, ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে তাই ঘটতে চলেছে।’

শুক্রবার (৭ নভেম্বর) শিশু কল্যাণ পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মুশতাক হোসেন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মেকি চ্যাম্পিয়ন সেজে একদল বিপ্লববিরোধী শক্তি এদেশে নতুন নামে ফ্যাসিবাদ কায়েমের পাঁয়তারা করছে।এদের বিরুদ্ধে সব অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির যুক্তফ্রন্ট গড়ে তুলতে হবে।’

দিনটিকে বাংলাদেশ জাসদ ‘সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করলেও বিএনপি পালন করে ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে। আর কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ সমর্থকরা দিনটি পালন করে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে।

অনুষ্ঠানে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, ‘আজ থেকে ৫০ বছর আগে এ দিনে কর্নেল আবু তাহেরের নেতৃত্বে সৈনিক জনতার মিলিত গণঅভ্যুত্থান ঘটেছিল। সে বিপ্লবী প্রচেষ্টা সফল হয়নি বলে কি তাহের ভুল করেছিলেন? সূর্য সেন, ক্ষুদিরাম তাৎক্ষণিকভাবে সফল হননি বলে কি তারা ভুল করেছিলেন?বাংলাদেশে অবশ্যই একদিন বৈষম্যহীন সমতার সমাজ প্রতিষ্ঠিত হবে। কর্নেল তাহেরের মতো বিপ্লবীদের প্রাণের বিনিময়ে সে লক্ষ্য সফল হবে।’

বর্তমান সময়ে নীতিনিষ্ঠ রাজনীতি অনুসরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে জাসদের বড় নেতারা নীতিকে বাদ দিয়ে ক্ষমতার স্বাদ নেবার জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করে দলকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছেন। বাংলাদেশ জাসদ সে পথে হাঁটবে না।’

‘রাজনীতি’ : আরও খবর

» আমরা এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে: সালাহউদ্দিন আহমেদ

» এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়ার বিদেশযাত্রা: জাহিদ হোসেন

» পোস্টাল ভোট: নিবন্ধন প্রায় দুই লাখ প্রবাসীর

» মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকার পথে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

» রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

» ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে: জামায়াত আমির

» বেগম জিয়া দলমত সবার কাছে জনপ্রিয়, ডঃ মঈন খান

» নিবন্ধনের দাবিতে অনশনকারী তারেক রহমানের দাবি পূরণে এগোচ্ছে ইসি

» আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

» বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিলো পুলিশ

» আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

» বিএনপির আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা

» মধ্যরাতের পরে বা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়া

» কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

» লন্ডনে উন্নত চিকিৎসার জন্য আজ রাতে খালেদা জিয়ার যাত্রা

» খালেদা জিয়া মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে জীবনভর সংগ্রাম করেছেন: আমিনুল হক

» তফসিল পরে, আগে ‘রাজনৈতিক সংকট’ সমাধান চায় এনসিপি

» তারেক রহমান ‘কবে ফিরবেন’ জানা নেই বললেন আমীর খসরু

» পছন্দে জামায়াত, ভোটে এগিয়ে বিএনপি, মার্কিন প্রতিষ্ঠানের জরিপ

» রেজা কিবরিয়া এবার বিএনপিতে