সংবাদ অনলাইন রিপোর্ট

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

সংবিধানে গণভোটের কিছু নেই: আমীর খসরু

image

সংবিধানে গণভোটের কিছু নেই: আমীর খসরু

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

এই সরকার সংবিধানের পরিপ্রেক্ষিতে গঠিত হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সেই সংবিধানে গণভোটের কিছু নেই। যদি গণভোট করতে হয়, তাহলে বর্তমান সংবিধান অনুসারে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংসদে পাস করানোর পর সেই বিষয়গুলো গণভোটে যেতে পারে।

দেশের মানুষ সাংঘর্ষিক রাজনীতি দেখতে চায় না মন্তব্য করে তিনি বলেন, মানুষ স্থিতিশীলতা দেখতে চায়।

শনিবার,(০৮ নভেম্বর ২০২৫) রাজধানীর একটি হোটেলে ট্রেস কনসালটেন্সি নামে এক সংস্থার উদ্যোগে আয়োজিত প্রযুক্তিনির্ভর নির্বাচনী ইশতেহার প্রণয়নে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে সংলাপে তিনি এ কথা বলেন।

প্রতিবাদের অধিকার সবার আছে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘কথায় কথায় আপনি রাস্তায় যাবেন। এখন অন্য দল যদি তার প্রতিবাদে আবার রাস্তায় যায়, তাহলে কী হবে, সংঘর্ষ হবে না? বৃহত্তর দল এগুলোর প্রতিবাদে রাস্তায় নামলে, সংঘর্ষ হবে। এজন্য কি আমরা শেখ হাসিনাকে বিদায় করেছি’

সংসদ নির্বাচনের আগে গণভোট করাসহ পাঁচ দাবিতে রাজপথে নানা কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল। সেই আন্দোলনকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিএনপির নেতারা।

শনিবার সংলাপে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদও উপস্থিত ছিলেন।

পাঁচ দাবিতে আন্দোলনকারী দলগুলোকে উদ্দেশ্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করতে হবে যে যতটুকু ঐকমত্য হয়েছে, তার বাইরে গিয়ে আবার নতুন ইস্যু সৃষ্টি করলে কিন্তু ঐকমত্যের শ্রদ্ধা দেখানো হচ্ছে না। বাস্তবায়নের ক্ষেত্রেও ঐকমত্য হতে হবে।’

অনেকে নির্বাচনকে বিলম্বিত করতে চায় বলে মন্তব্য করে আমীর খসরু বলেন, চট্টগ্রামে হত্যাকা-ে সন্ত্রাসীদের অন্তর্দ্বন্দ্বকে ব্যবহার করে নির্বাচনকে পিছিয়ে নেয়ার কোনো পরিকল্পনা আছে কি না, সে নিয়েও প্রশ্ন রয়েছে।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘শেখ হাসিনার গত ১৭ বছরের শাসনে আমাদের মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব চলে আসছে। আমরা মনে করি যে, আমার দফা, আমার দাবি, আমার চিন্তা না থাকলে এটাকে গ্রহণ করা যাবে না।’

যতটুকু ঐকমত্য হয়েছে তা বাস্তবায়িত হবে মন্তব্য করে আমীর খসরু বলেন, যেগুলোয় ঐকমত্য হয়নি, তা জনগণের কাছে নিয়ে যেতে হবে। ঐকমত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

বাংলাদেশ সেন্টার ফর ইন্দো-প্যাসিফিক অ্যাফেয়ার্সের নির্বাহী পরিচালক শাহাব এনাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ডাকসুর ভিপি সাদিক কায়েম। সংলাপে সভাপতিত্ব করেন ট্রেস কনসালটেন্সির প্রধান নির্বাহী ফুয়াদ এম খালিদ হোসেন।

‘রাজনীতি’ : আরও খবর

» আমরা এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে: সালাহউদ্দিন আহমেদ

» এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়ার বিদেশযাত্রা: জাহিদ হোসেন

» পোস্টাল ভোট: নিবন্ধন প্রায় দুই লাখ প্রবাসীর

» মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকার পথে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

» রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

» ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে: জামায়াত আমির

» বেগম জিয়া দলমত সবার কাছে জনপ্রিয়, ডঃ মঈন খান

» নিবন্ধনের দাবিতে অনশনকারী তারেক রহমানের দাবি পূরণে এগোচ্ছে ইসি

» আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

» বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিলো পুলিশ

» আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

» বিএনপির আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা

» মধ্যরাতের পরে বা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়া

» কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

» লন্ডনে উন্নত চিকিৎসার জন্য আজ রাতে খালেদা জিয়ার যাত্রা

» খালেদা জিয়া মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে জীবনভর সংগ্রাম করেছেন: আমিনুল হক

» তফসিল পরে, আগে ‘রাজনৈতিক সংকট’ সমাধান চায় এনসিপি

» তারেক রহমান ‘কবে ফিরবেন’ জানা নেই বললেন আমীর খসরু

» পছন্দে জামায়াত, ভোটে এগিয়ে বিএনপি, মার্কিন প্রতিষ্ঠানের জরিপ

» রেজা কিবরিয়া এবার বিএনপিতে