নিজস্ব বার্তা পরিবেশক

রোববার, ০৯ নভেম্বর ২০২৫

অর্থনীতি ও সংস্কার নিয়ে আইএমএফের সঙ্গে বিএনপির বৈঠক

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

অর্থনীতি ও সংস্কার নিয়ে আইএমএফের সঙ্গে বিএনপির বৈঠক

রোববার, ০৯ নভেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

বিএনপির নেতারা বলেছেন, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা ও সামাজিক খাতের সংস্কার জরুরি। রোববার, (০৯ নভেম্বর ২০২৫) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৈঠক করে দলটি। বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।

বৈঠকে আইএমএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ মিশনের চিফ অ্যাডভাইজার ক্রিস পাপাজর্জিউ। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাবেক বিশ্বব্যাংক কর্মকর্তা জিয়াউদ্দিন হায়দার এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, কর ব্যবস্থা ও ব্যাংক খাত সংস্কার, সামাজিক খাতে ব্যয় বৃদ্ধি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক বিষয়ে বিএনপি জানায়, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা জরুরি।

আইএমএফ প্রতিনিধিরা বিএনপির প্রস্তাবিত নীতি ও সংস্কারভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং ভবিষ্যতে পারস্পরিক নীতিগত সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠক শেষে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ‘দুই পক্ষই ভবিষ্যতে নীতিগত সংলাপের ধারাবাহিকতা বজায় রাখতে সম্মত হয়েছে।

‘রাজনীতি’ : আরও খবর

» আমরা এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে: সালাহউদ্দিন আহমেদ

» এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়ার বিদেশযাত্রা: জাহিদ হোসেন

» পোস্টাল ভোট: নিবন্ধন প্রায় দুই লাখ প্রবাসীর

» মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকার পথে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

» রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

» ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে: জামায়াত আমির

» বেগম জিয়া দলমত সবার কাছে জনপ্রিয়, ডঃ মঈন খান

» নিবন্ধনের দাবিতে অনশনকারী তারেক রহমানের দাবি পূরণে এগোচ্ছে ইসি

» আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

» বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিলো পুলিশ

» আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

» বিএনপির আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা

» মধ্যরাতের পরে বা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়া

» কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

» লন্ডনে উন্নত চিকিৎসার জন্য আজ রাতে খালেদা জিয়ার যাত্রা

» খালেদা জিয়া মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে জীবনভর সংগ্রাম করেছেন: আমিনুল হক

» তফসিল পরে, আগে ‘রাজনৈতিক সংকট’ সমাধান চায় এনসিপি

» তারেক রহমান ‘কবে ফিরবেন’ জানা নেই বললেন আমীর খসরু

» পছন্দে জামায়াত, ভোটে এগিয়ে বিএনপি, মার্কিন প্রতিষ্ঠানের জরিপ

» রেজা কিবরিয়া এবার বিএনপিতে