নিজস্ব বার্তা পরিবেশক

রোববার, ০৯ নভেম্বর ২০২৫

নির্বাচনের অপেক্ষায় স্থবির দেশ, বিনিয়োগ ও পারিবারিক সিদ্ধান্তও থমকে গেছে: আমীর খসরু

নির্বাচনের অপেক্ষায় স্থবির দেশ, বিনিয়োগ ও পারিবারিক সিদ্ধান্তও থমকে গেছে: আমীর খসরু

রোববার, ০৯ নভেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশ এখন নির্বাচনের অপেক্ষায়। নির্বাচনের জন্য দেশে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, এমনকি মানুষের পারিবারিক সিদ্ধান্তও স্থবির হয়ে পড়েছে।’ মানুষ নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়, কিন্তু একটি পক্ষ গণতন্ত্রবিরোধী মনোভাব নিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

রোববার, (০৯ নভেম্বর ২০২৫) রাজধানীর ক্র্যাব মিলনায়তনে ‘আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনা মূলক সুপারিশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেন বইটির লেখক ও নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ উদ্দিন।

আমীর খসরু বলেন, ‘দেশে এখন মানুষ বলছে- ‘নির্বাচনটা হয়ে যাক, তারপর দেখি।’ বিনিয়োগ, ব্যবসা কিংবা পারিবারিক সিদ্ধান্ত সবকিছু স্থগিত রাখা হয়েছে। পুরো সমাজ এখন নির্বাচনের পরের সময়ের দিকে তাকিয়ে আছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংবিধানের অধীনে শপথ নিয়েছে, সেই সংবিধানে গণভোটের কোনো সুযোগ নেই। অথচ এখন নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনের কথা বলা হচ্ছে, যা সংবিধানবিরোধী। বিএনপি উদারতার জায়গা থেকে গণভোটের বিষয়ে একমত হয়েছে, যাতে রাজনৈতিক সহনশীলতা বজায় থাকে ও বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।’

আমীর খসরু আরও বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় যতটুকু ঐকমত্য হয়েছে, তার বাইরে যাওয়ার সুযোগ নেই। যেসব প্রস্তাবে ‘নোট অব ডিসেন্ট’ আছে, সেগুলোতে ঐকমত্য হয়নি। তাই সেসব বিষয়ে গণভোটের প্রশ্নই আসে না।’

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত ও ন্যায়ের রাষ্ট্র। ‘সেই বাংলাদেশে মানুষ মাথা উঁচু করে চলবে, অন্যায়কে অন্যায় বলতে পারবে।’

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘সংস্কারের ধারণা বিএনপিই এনেছে। জনগণ বিশ্বাস করে- বিএনপির হাতেই দেশ নিরাপদ।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্য ফিন্যান্স টুডের নির্বাহী সম্পাদক শাহীন আবদুল বারী।

‘রাজনীতি’ : আরও খবর

» আমরা এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে: সালাহউদ্দিন আহমেদ

» এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়ার বিদেশযাত্রা: জাহিদ হোসেন

» পোস্টাল ভোট: নিবন্ধন প্রায় দুই লাখ প্রবাসীর

» মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকার পথে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

» রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

» ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে: জামায়াত আমির

» বেগম জিয়া দলমত সবার কাছে জনপ্রিয়, ডঃ মঈন খান

» নিবন্ধনের দাবিতে অনশনকারী তারেক রহমানের দাবি পূরণে এগোচ্ছে ইসি

» আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

» বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিলো পুলিশ

» আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

» বিএনপির আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা

» মধ্যরাতের পরে বা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়া

» কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

» লন্ডনে উন্নত চিকিৎসার জন্য আজ রাতে খালেদা জিয়ার যাত্রা

» খালেদা জিয়া মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে জীবনভর সংগ্রাম করেছেন: আমিনুল হক

» তফসিল পরে, আগে ‘রাজনৈতিক সংকট’ সমাধান চায় এনসিপি

» তারেক রহমান ‘কবে ফিরবেন’ জানা নেই বললেন আমীর খসরু

» পছন্দে জামায়াত, ভোটে এগিয়ে বিএনপি, মার্কিন প্রতিষ্ঠানের জরিপ

» রেজা কিবরিয়া এবার বিএনপিতে