নিজস্ব বার্তা পরিবেশক

রোববার, ০৯ নভেম্বর ২০২৫

বহিষ্কৃত ৪০ নেতার পদ ফিরিয়ে দিলো বিএনপি

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বহিষ্কৃত ৪০ নেতার পদ ফিরিয়ে দিলো বিএনপি

রোববার, ০৯ নভেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

দলীয় সিদ্ধান্ত অমান্যের কারণে বিভিন্ন সময় দল থেকে বহিষ্কৃত ও স্বেচ্ছায় অব্যাহতি নেয়া ৪০ নেতার পদ ফিরিয়ে দিয়েছে বিএনপি। রোববার, (০৯ নভেম্বর ২০২৫) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করায় ১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ তৌফিকুল হাদী ও মুফতি কমর উদ্দীন কামু; ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মিজানুর রহমান মিঠু; ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন ও শাহেদ সিরাজ; ৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ফরহাদ চৌধুরী শামীম; ১০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. সাঈদুর রহমান জুবের।

১১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহিম মতছির; ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নজরুল ইসলাম মুনিম; ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. মুজিবুর রহমান; ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল ও সালমান চৌধুরী শাম্মী; ২২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা বদরুল আজাদ রানা; ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মামুনুর রহমান মামুন; ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হুমায়ুন কবির সুহিন; ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা অ্যাডভোকেট রুকশানা বেগম শাহনাজ; ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সেলিম আহমদ রনি; ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলী আব্বাস; ২৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা গোলাম মোস্তফা কামাল ও সাহেদ খান স্বপন; ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জাবেদ আমিন সেলিম, রাজু মিয়া ও সানর মিয়া।

৩১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. আব্দুল মুকিত; ৩২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানভীর ও দুলাল আহমদ; ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা গউছ উদ্দিন পাখী ও দেলওয়ার হোসেন নাদিম; ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা দিলওয়ার হোসেন জয়; ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা উসমান হারুন পনির; ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলতাফ হোসেন সুমন; ৪০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হাছিব।

৪২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সুমন আহমদ সিকদার; ২২, ২৩, ২৪ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সালেহা কবির শেলী; ১০, ১১, ১২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের রুহেনা বেগম মুক্তা ও অ্যাডভোকেট জহুরা জেসমিন; ১৬, ১৭, ১৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কামরুন নাহার পিন্নিসহ ২ নম্বর ওয়ার্ডের নেহার রঞ্জন পুরকায়স্থকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়া ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় দল থেকে অব্যাহতি নিয়েছিলেন। পরবর্তীতে তার আবেদন বিবেচনা করে দলে পুনর্বহাল করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে দল পুনর্গঠনের অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ে অভ্যন্তরীণ ঐক্য ও কর্মী পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে বিএনপি। এ ধারাবাহিকতায় বহিষ্কৃত ও পদত্যাগকারী নেতাদের পুনরায় দলে ফিরিয়ে আনা হচ্ছে, যাতে সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হয়।

‘রাজনীতি’ : আরও খবর

» আমরা এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে: সালাহউদ্দিন আহমেদ

» এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়ার বিদেশযাত্রা: জাহিদ হোসেন

» পোস্টাল ভোট: নিবন্ধন প্রায় দুই লাখ প্রবাসীর

» মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকার পথে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

» রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

» ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে: জামায়াত আমির

» বেগম জিয়া দলমত সবার কাছে জনপ্রিয়, ডঃ মঈন খান

» নিবন্ধনের দাবিতে অনশনকারী তারেক রহমানের দাবি পূরণে এগোচ্ছে ইসি

» আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

» বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিলো পুলিশ

» আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

» বিএনপির আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা

» মধ্যরাতের পরে বা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়া

» কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

» লন্ডনে উন্নত চিকিৎসার জন্য আজ রাতে খালেদা জিয়ার যাত্রা

» খালেদা জিয়া মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে জীবনভর সংগ্রাম করেছেন: আমিনুল হক

» তফসিল পরে, আগে ‘রাজনৈতিক সংকট’ সমাধান চায় এনসিপি

» তারেক রহমান ‘কবে ফিরবেন’ জানা নেই বললেন আমীর খসরু

» পছন্দে জামায়াত, ভোটে এগিয়ে বিএনপি, মার্কিন প্রতিষ্ঠানের জরিপ

» রেজা কিবরিয়া এবার বিএনপিতে