প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

সোমবার, ১০ নভেম্বর ২০২৫

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা, সাবেক দুই এমপিসহ আসামি ৮ শতাধিক

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা, সাবেক দুই এমপিসহ আসামি ৮ শতাধিক

সোমবার, ১০ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। পৃথক দুটি মামলায় ১২৬ জনের নাম উল্লেখসহ ৮৭৬ জনকে আসামী করা হয়েছে। তবে এসব মামলায় কোনো আসামী গ্রেফতার নেই বলে জানাগেছে।

গতকাল রোববার বিকেলের দিকে মামলা দুটি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান। এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে মামলা দুটি রুজু করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়, একটি মামলার বাদী হয়েছেন মজিবুর রহমান। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনুর সমর্থক। তাঁর দায়েরকৃত মামলায় ১৮৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০-২৫০ জনকে আসামী করা হয়েছে? এ মামলায় প্রধান আসামী করা হয়েছে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামকে।

অপর মামলার বাদী উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। তিনি খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক। তাঁর মামলায় ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামী করা হয়েছে। এ মামলায় প্রধান আসামী হিসেবে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনুকে (৬০) এবং দুই নম্বর আসামী করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফরকে(৮০)। এছাড়া তিন নম্বরে রয়েছে সালথা উপজেলার খারদিয়া গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু (৭৫)।

দলীয় সুত্রে জানা যায়, আসামীদের মধ্যে খন্দকার নাসিরুল ইসলাম ও শামসুদ্দীন মিয়া ঝুনু ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলের প্রাথমিক তালিকায় দুজনের কারও নাম উল্লেখ করা হয়নি। এই দুই গ্রুপের মধ্যে গত এক বছর যাবৎ রাজনৈতিক আধিপত্য চলে আসছিল। এর জের ধরে গত শুক্রবার বিকালে উপজেলা সদরের ওয়াপদা মোড় এলাকায় বিপ্লব ও সংহতি দিবসে কর্মসূচি থেকে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষকারীদের হাতে দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল, রামদা সহ দেখা যায়। এ ঘটনায় উভয়পক্ষের অন্ততপক্ষে অর্ধশত কর্মী সমর্থকেরা আহত হোন।

এ বিষয়ে বক্তব্য জানতে একটি মামলার বাদি মজিবুর রহমানের মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

আরেকটি মামলার বাদী সিরাজুল ইসলাম বলেন,গত শুক্রবার আমাদের বিকালের কর্মসূচির আয়োজন করা হয় এবং ঝুনু মিয়ার কর্মসূচি ছিল সকালে। কিন্তু আমাদের কর্মসূচিকে বাঁধাগ্রস্ত করার জন্য উনারা বিকালে আয়োজন করে পরিকল্পিতভাবে আমাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা করে। যার পেছনে উস্কানি দিয়েছেন সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর ও আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু। এই বাচ্চু সাহেবের ছেলের নেতৃত্বে খারদিয়া গ্রাম থেকে অস্ত্র নিয়ে লোকজন এসেছিল। এছাড়া তাঁর দায়েরকৃত মামলা ভিন্নদৃষ্টিতে নেয়ার জন্য পাল্টা মামলা করা হয়েছে বলে উল্লেখ করেন।

এ বিষয়ে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহামুদুল হাসান বলেন, শনিবার পৃথক দুটি অভিযোগ করা হয়। তাঁর প্রেক্ষিতে রাতেই পেনালকোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দুটি রুজু হয়েছে। এখনও কোনো আসামীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামীদের গ্রেপ্তার করতে পুলিশী অভিযান অব্যাহত আছে।

‘রাজনীতি’ : আরও খবর

» আমরা এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে: সালাহউদ্দিন আহমেদ

» এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়ার বিদেশযাত্রা: জাহিদ হোসেন

» পোস্টাল ভোট: নিবন্ধন প্রায় দুই লাখ প্রবাসীর

» মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকার পথে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

» রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

» ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে: জামায়াত আমির

» বেগম জিয়া দলমত সবার কাছে জনপ্রিয়, ডঃ মঈন খান

» নিবন্ধনের দাবিতে অনশনকারী তারেক রহমানের দাবি পূরণে এগোচ্ছে ইসি

» আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

» বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিলো পুলিশ

» আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

» বিএনপির আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা

» মধ্যরাতের পরে বা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়া

» কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

» লন্ডনে উন্নত চিকিৎসার জন্য আজ রাতে খালেদা জিয়ার যাত্রা

» খালেদা জিয়া মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে জীবনভর সংগ্রাম করেছেন: আমিনুল হক

» তফসিল পরে, আগে ‘রাজনৈতিক সংকট’ সমাধান চায় এনসিপি

» তারেক রহমান ‘কবে ফিরবেন’ জানা নেই বললেন আমীর খসরু

» পছন্দে জামায়াত, ভোটে এগিয়ে বিএনপি, মার্কিন প্রতিষ্ঠানের জরিপ

» রেজা কিবরিয়া এবার বিএনপিতে