প্রতিনিধি, ঠাকুরগাঁও

সোমবার, ১০ নভেম্বর ২০২৫

একাত্তরের ইতিহাস ভুলিয়ে দিতে চায় একটি চক্র: মির্জা ফখরুল

image

একাত্তরের ইতিহাস ভুলিয়ে দিতে চায় একটি চক্র: মির্জা ফখরুল

সোমবার, ১০ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, ঠাকুরগাঁও

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একাত্তরের ইতিহাস বিকৃত করে এমনভাবে বোঝানো হচ্ছে যেন মুক্তিযুদ্ধে কিছুই হয়নি, সবকিছু ঘটেছে ’২৪-এর গণঅভ্যুত্থানে।

নির্বাচন বিলম্বিত মানে দেশের সর্বনাশ ডেকে আনা

নানা পাঁয়তারা করে নির্বাচন পিছিয়ে দেয়ার, বানচাল করার ষড়যন্ত্র চলছে

তিনি বলেন, ‘এই দেশটা আমাদের, এই মাটি আমাদের। যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের দোসর হয়ে নিরীহ মানুষ হত্যা করেছিল, তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে না।’

সোমবার, (১০ নভেম্বর ২০২৫) ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিএনপি মহাসচিব আক্ষেপ করে বলেন, ‘আজ চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার। ’৭১ যেন হয়নি, এই দেশের জন্য আমরা কোনো অবদান রাখিনি। ’২৪-এর গণঅভ্যুত্থানে তারা সবকিছু করেছে তারা এমন ধারণা দিচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘একাত্তরে হাজার হাজার ভাইকে গুলি করা হত্যা করা হয়েছে। লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। একাত্তরে মা-বোনদের ওপর অন্যায় অত্যাচার করে হত্যা করা হয়েছে। এ কথাগুলো আমরা ভুলতে পারি না। ৯ মাস যুদ্ধ করেছি, পরিবার-পরিজনদের খবর নিতে পারিনি। সেই দিনটাকে ভুলিয়ে দেয়ার চেষ্টা করলেই ভোলা যাবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘একাত্তরে হাজার হাজার ভাইকে হত্যা করা হয়েছিল, লাখো মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, মা-বোনদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল- সেই দিনগুলো কখনো ভোলা যাবে না। আজ সুপরিকল্পিতভাবে একটি মহল সেই ইতিহাস মুছে ফেলতে চাইছে। মুক্তিযুদ্ধের চেতনা বিস্মৃত করে তারা নতুন প্রজন্মকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু আমরা সেটা হতে দেব না।’

বিএনপি মহহাসচিব জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেন, ‘দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা চলছে, গ্রাস করার চেষ্টা চলছে। ধর্মীয় অনুভূতি বিক্রি করে তারা এ কাজ করছে। এজন্য আমাদের রুখে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে অম্লান রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে হবে। বিভেদ নয়, ঐক্যই আমাদের শক্তি। আমরা হিন্দু-মুসলমান, সব ধর্মের মানুষ একসঙ্গে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি।’

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আজকে নানা পাঁয়তারা করে নির্বাচন পিছিয়ে দেয়ার, বানচাল করার ষড়যন্ত্র চলছে। নির্বাচন বিলম্বিত মানে দেশের সর্বনাশ ডেকে আনা। আমরা চাই ড. মুহাম্মদ ইউনূস দ্রুত নির্বাচনের ব্যবস্থা নেবেন এবং একটি নিরপেক্ষ নির্বাচনী সরকার প্রতিষ্ঠা করবেন।’

তিনি বলেন, ‘১৯৭১ সালে বেগম খালেদা জিয়া তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে নিয়ে পাকবাহিনীর হাতে কারাভোগ করেছিলেন। তাই মুক্তিযুদ্ধ আমাদের রক্তে মিশে আছে, যা কেউ কেড়ে নিতে পারবে না।’

সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক নূর করিম। সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর, সদস্য সচিব মুক্তিযোদ্ধা সাদেক আহমদ খান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাবেক প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা মনসুর আলী সরকারসহ অন্যরা।

‘রাজনীতি’ : আরও খবর

» আমরা এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে: সালাহউদ্দিন আহমেদ

» এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়ার বিদেশযাত্রা: জাহিদ হোসেন

» পোস্টাল ভোট: নিবন্ধন প্রায় দুই লাখ প্রবাসীর

» মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকার পথে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

» রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

» ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে: জামায়াত আমির

» বেগম জিয়া দলমত সবার কাছে জনপ্রিয়, ডঃ মঈন খান

» নিবন্ধনের দাবিতে অনশনকারী তারেক রহমানের দাবি পূরণে এগোচ্ছে ইসি

» আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

» বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিলো পুলিশ

» আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

» বিএনপির আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা

» মধ্যরাতের পরে বা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়া

» কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

» লন্ডনে উন্নত চিকিৎসার জন্য আজ রাতে খালেদা জিয়ার যাত্রা

» খালেদা জিয়া মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে জীবনভর সংগ্রাম করেছেন: আমিনুল হক

» তফসিল পরে, আগে ‘রাজনৈতিক সংকট’ সমাধান চায় এনসিপি

» তারেক রহমান ‘কবে ফিরবেন’ জানা নেই বললেন আমীর খসরু

» পছন্দে জামায়াত, ভোটে এগিয়ে বিএনপি, মার্কিন প্রতিষ্ঠানের জরিপ

» রেজা কিবরিয়া এবার বিএনপিতে