সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

এনসিপি কার্যালয়ের   ককটেল হামলার দুই আসামি কারাগারে

image

এনসিপি কার্যালয়ের   ককটেল হামলার দুই আসামি কারাগারে

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকার বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল ফাটানোর ঘটনায় গ্রেপ্তার দুই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ মঙ্গলবার এ আদেশ দেন।

মাসুদুর রহমান (২৮) এবং ইউসুফ বেপারী (২২) নামের ওই দুই যুবককে মঙ্গলবার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন কাকরাইল পুলিশ ফাঁড়ির এসআই হাফিজুর রহমান। তবে শুনানিতে দুই আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভের ঘোষণার মধ্যে সোমবার ঢাকার বিভিন্ন স্থানে বোমাবাজি ও গাড়ি পোড়ানের ঘটনা ঘটে। রাত ১১টার দিকে বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের পর দলটির নেতাকর্মীরা ধাওয়া দিয়ে মাসুদ ও ইউসুফকে আটক করে পুলিশে দেয়।

এ ঘটনায় রমনা মডেল থানার এসআই জাহিদুল ইসলাম বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। সেই মামলায় দুজনকে কারাগারে পাঠানো হল।

‘রাজনীতি’ : আরও খবর

» আমরা এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে: সালাহউদ্দিন আহমেদ

» এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়ার বিদেশযাত্রা: জাহিদ হোসেন

» পোস্টাল ভোট: নিবন্ধন প্রায় দুই লাখ প্রবাসীর

» মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকার পথে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

» রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

» ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে: জামায়াত আমির

» বেগম জিয়া দলমত সবার কাছে জনপ্রিয়, ডঃ মঈন খান

» নিবন্ধনের দাবিতে অনশনকারী তারেক রহমানের দাবি পূরণে এগোচ্ছে ইসি

» আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

» বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিলো পুলিশ

» আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

» বিএনপির আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা

» মধ্যরাতের পরে বা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়া

» কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

» লন্ডনে উন্নত চিকিৎসার জন্য আজ রাতে খালেদা জিয়ার যাত্রা

» খালেদা জিয়া মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে জীবনভর সংগ্রাম করেছেন: আমিনুল হক

» তফসিল পরে, আগে ‘রাজনৈতিক সংকট’ সমাধান চায় এনসিপি

» তারেক রহমান ‘কবে ফিরবেন’ জানা নেই বললেন আমীর খসরু

» পছন্দে জামায়াত, ভোটে এগিয়ে বিএনপি, মার্কিন প্রতিষ্ঠানের জরিপ

» রেজা কিবরিয়া এবার বিএনপিতে