image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পোরশায় বিএনপির নির্বাচনী জনসভা

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, পোরশা (নওগাঁ)

নওগাঁর পোরশায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল ৩টায় উপজেলার সারাইগাছী স্কুল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনে বিএনপি মনোনিত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো: বায়েজিদ হোসেন পলাশ।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোদাচ্ছের রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, নিয়ামতপুর উপজেলা বিএনপির নেত্রী মোছা: ফরিদা বেগম প্রমুখ।

‘রাজনীতি’ : আরও খবর

» বুদ্ধিজীবী হত্যা: এবার ‘পার্শ্ববর্তী দেশকে’ দায়ী করলেন বিএনপি নেতা

সম্প্রতি