পলাশে বিএনপির মতবিনিময় সভা

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)

নরসিংদী-২ পলাশ আসনে ধানের শীষের পক্ষে প্রথম নির্বাচনী জনসভাকে সফল করার লক্ষ্যে ঘোড়াশাল পৌরসভা বিএনপি আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বাদ মাগরিব উপজেলা সদর রোডে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোড়াশাল পৌর শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিলটন। সভায় নরসিংদী-২ পলাশ নির্বাচনী এলাকার বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ধানের শীষের পক্ষে প্রথম নির্বাচনী জনসভাকে সফল করতে করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন এবং গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

দলীয় নীতি-নির্ধারণী নেতৃবৃন্দও জনসভাকে সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এজন্য ড: মঈন খানের ত্যাগ, কর্মদক্ষতা, জনদরদী কর্মকান্ড এবং অতীত জীবনের সফলতা প্রচার করতেও সবাইকে বলা হয়। উল্লেখ্য আসন্ন জাতিয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে বিএনপি হতে নরসিংদী -২ আসনে ডঃ মঈন খান মনোনয়ন পেয়েছেন।

‘রাজনীতি’ : আরও খবর

» বুদ্ধিজীবী হত্যা: এবার ‘পার্শ্ববর্তী দেশকে’ দায়ী করলেন বিএনপি নেতা

সম্প্রতি