image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পাবনা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন শিক্ষাবিদ এম এ মজিদ

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর এম এ মজিদ।মঙ্গলবার (২৫ নভেম্বর) তিনি রাজধানীর এনসিপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।ডক্টর এম এ মজিদ এনসিপির পাবনা জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী।

দীর্ঘ শিক্ষাজীবনে এম এ মজিদ পাবনা ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ ও কুমিল্লা ক্যাডেট কলেজসহ দেশের খ্যাতিমান শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যাপনা করেন। পরে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনেও অর্জন করেন বিশেষ সুনাম। শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অনন্য অবদানের জন্য তার গ্রহণযোগ্যতা বিভিন্ন মহলে প্রশংসিত। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ডক্টর এম এ মজিদ বলেন, জনগণই শক্তির উৎস। তাদের আস্থা আর ভালোবাসাই আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেছে।

শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও সুশাসন- এই তিনটি ভিত্তির ওপর দাঁড়িয়ে আমি পাবনা-৪ আসনকে একটি মডেল অঞ্চলে রূপান্তর করতে চাই। রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়, সেবা ও দায়িত্ব।তিনি আরও বলেন, ঈশ্বরদী-আটঘরিয়ার মানুষের উন্নয়ন ও অধিকারের প্রশ্নে আমি সবসময় অঙ্গীকারবদ্ধ ছিলাম, ভবিষ্যতেও থাকবো। এনসিপির আদর্শ ও সংস্কারধর্মী রাজনীতি আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে।

‘রাজনীতি’ : আরও খবর

» বুদ্ধিজীবী হত্যা: এবার ‘পার্শ্ববর্তী দেশকে’ দায়ী করলেন বিএনপি নেতা

সম্প্রতি