সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাঁকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পরিকল্পনা করছে পরিবার। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন আজ শনিবার এ তথ্য জানিয়েছেন।
এদিকে আজ শনিবার বিকেল পাঁচটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনও ডেকেছে দলটি।
দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাহদী আমিন লিখেছেন, “আমরা যতটুকু শুনেছি, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় সিক্ত আপসহীন নেত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পরিকল্পনা করছে জিয়া পরিবার।”
তিনি আরও লিখেছেন, “এই বছরেই লন্ডনের সেই হাসপাতাল ও চিকিৎসকদের অধীনে চার মাস ধরে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। তাদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তাঁর স্ত্রী।” এ ছাড়া সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার উদ্যোগও নেওয়া হচ্ছে।
মাহদী আমিন জানান, খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও, তাঁর চিকিৎসা মূলত দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। লন্ডন থেকে চিকিৎসকের সঙ্গে ভার্চ্যুয়ালি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
তিনি প্রথম আলোকে বলেন, “বিএনপি চেয়ারপারসন লন্ডনে যে হাসপাতালে আগে চিকিৎসা নিয়েছিলেন, তাদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হচ্ছে। তাঁকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”
সারাদেশ: নরসিংদীতে গাঁজা উদ্ধার, নারীসহ আটক ৩
জাতীয়: কেমন ছিল সেই দিনটি
জাতীয়: মহান বিজয় দিবসের কর্মসূচি