সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

তারেক রহমান ‘কবে ফিরবেন’ জানা নেই বললেন আমীর খসরু

image

তারেক রহমান ‘কবে ফিরবেন’ জানা নেই বললেন আমীর খসরু

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কিছু লোক অতি আগ্রহ প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এটার দরকার নেই। তিনি কবে আসবেন, সেটা তার ও তার পারিবারিক সিদ্ধান্ত। এ বিষয়ে আলোচনা করে লাভ নেই।’

মঙ্গলবার,(০২ ডিসেম্বর ২০২৫) রাজধানীর গুলশানের একটি হোটেলে ফিউচার বাংলাদেশ চ্যালেঞ্জ ২০২৫-এর গ্র্যান্ড ফিন্যালে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকদিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরছেন, এমন আলোচনার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘আমার এরকম কিছু জানা নেই।

ও রকম কোনো কিছু আমাদের কালকে মিটিংয়েও (স্থায়ী কমিটির বৈঠক) আলোচনা হয়নি।’

সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে ট্রাভেল ভিসা দেয়ার কথা কেন বলা হচ্ছে, জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমার জানা নেই। সরকার কেন বলছে, সেটা আমি বলতে পারবো না। এ বিষয়ে আমি ঠিক জানি না। সুতরাং আমি কমেন্ট করতে পারবো না সেটার ব্যাপারে। যারা বলছে, তাদের জিজ্ঞেস করলে ভালো হয়।’

এখন তারেক রহমান দেশে না এলে সামনের নির্বাচনে প্রভাব পড়বে কিনা জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘রাজনীতি এতো সহজে প্রভাব পড়ার কোনো বিষয় নয়। বিএনপি সবচেয়ে জনপ্রিয় একটি দল।

মানুষের আস্থা নিয়ে রাজনীতি করে। বাংলাদেশের মানুষের আস্থা বিএনপি। বিএনপির নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জিয়াউর রহমান সাহেবের প্রতি আস্থা আছে। এটা বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে, তখনই প্রমাণ করেছে। ইনশাআল্লাহ, আগামী দিনেও প্রমাণ করবে।’

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট করার বিষয়ে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘নরেন্দ্র মোদি একা নন, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেকে তার সুস্থতা কামনা করেছেন। খালেদা জিয়া বাংলাদেশের জনগণের জন্য কী করেছেন, গণতন্ত্রের জন্য কী করেছেন, এটা আজ সর্বস্বীকৃত। এটা সারা বিশ্বব্যাপী স্বীকৃতি পাচ্ছে।’ একজন রাজনীতিবিদের জন্য এর চেয়ে বড় পাওয়া আর কিছু থাকতে পারে না বলে মনে করেন তিনি।

‘রাজনীতি’ : আরও খবর

» আমরা এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে: সালাহউদ্দিন আহমেদ

» এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়ার বিদেশযাত্রা: জাহিদ হোসেন

» পোস্টাল ভোট: নিবন্ধন প্রায় দুই লাখ প্রবাসীর

» মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকার পথে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

» রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

» ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে: জামায়াত আমির

» বেগম জিয়া দলমত সবার কাছে জনপ্রিয়, ডঃ মঈন খান

» নিবন্ধনের দাবিতে অনশনকারী তারেক রহমানের দাবি পূরণে এগোচ্ছে ইসি

» আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

» বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিলো পুলিশ

» আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

» বিএনপির আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা

» মধ্যরাতের পরে বা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়া

» কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

» লন্ডনে উন্নত চিকিৎসার জন্য আজ রাতে খালেদা জিয়ার যাত্রা

» খালেদা জিয়া মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে জীবনভর সংগ্রাম করেছেন: আমিনুল হক

» তফসিল পরে, আগে ‘রাজনৈতিক সংকট’ সমাধান চায় এনসিপি

» পছন্দে জামায়াত, ভোটে এগিয়ে বিএনপি, মার্কিন প্রতিষ্ঠানের জরিপ

» রেজা কিবরিয়া এবার বিএনপিতে

» ‘যারা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন তারা আবার ক্ষমতায় গিয়ে লুটপাট করতে চায়’