কোনো আসন ছাড়াই জোটের প্রার্থীদের পক্ষে কাজ করবে। এখন পর্যন্ত কোনো আসন তাদের দেয়া হয়নি, সম্ভাবনাও নাই।
জোটের বৃহত্তর স্বার্থে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।
তিনি তার ফেসবুকে জোটের শরিক এনসিপি ও জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন।
নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার জানিয়েছেন, তাদের ৩টি আসনে কোনো সমস্যা নেই এবং তারা জোটের প্রার্থী হিসেবেই লড়বেন। অন্যদিকে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আব্দুল জলিল বলেন, ‘আমরা আরও ৫টি আসন চেয়েছিলাম। অন্য দলগুলো ছাড় না দেয়ায় আমরাও প্রার্থী দিয়েছি।’
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, জোটের সব আসনে প্রার্থী মোটামুটি চূড়ান্ত এবং শীঘ্রই আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি: বাজারে নতুন স্মার্টফোন হেলিও ৯৫
বিজ্ঞান ও প্রযুক্তি: রেনো১৫ সিরিজ ফাইভজি ও পাঠশালার আয়োজনে স্মার্টফোন ফটোগ্রাফি প্রতিযোগিতা