image
পলাশ (নরসিংদী) : জিনারদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি অফিসে নারী সমাবেশ -সংবাদ

পলাশে মঈন খানের পক্ষে নারী সমাবেশ

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)

নরসিংদী-২ আসনের হেভিওয়েট প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন খানের পক্ষে এবার প্রচারণায় মাঠে নামলো নারীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে নির্বাচনী প্রচারণায় এই নারী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকোল রোববার বিকাল ৫ টায় পলাশের জিনারদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কেন্দ্রীয় অফিসে নারী সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পারুলিয়া বাজার বিএনপির কেন্দ্রীয় অফিসে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-পলাশ উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি এডভোকেট জসীমউদ্দিন মৃধা।

প্রধান অতিথির বক্তব্যে জসিমউদ্দিন মৃধা বলেন, আমরা সত্য ও ন্যায়ের পক্ষে রাজনীতি করি। এদেশকে বাঁচাতে হলে যোগ্য প্রার্থীর নির্বাচন করতে হবে। আর সেই যোগ্য মানুষই হলেন তিন তিনবারের মন্ত্রী, আমাদের পলাশবাসীর প্রাণের মানুষ, মাটি ও মানুষের নেতা ড. আব্দুল মঈন খান। এবার দেশে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান ও ভোটগ্রহণের কাজ পরিচালনা করা হবে। তাই আমরা নিজ দায়িত্বে কাজ করে যাচ্ছি। দেশ গঠনে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অপরিসীম। রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকেও অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি আসন্ন নির্বাচনে সবাইকে ড. আব্দুল মঈন খানের ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন, যুব নেতা আল আমিন, রুবেল আহমেদ, বিএনপির বজলুর রহমান শরিফুল, শরিফ মিয়া, কাউসার মিয়া, রোমান ভূঁইয়া, আলম মিয়া, হাফিজুল হক, মোক্তার হোসেন, শামসুল হক, আশরাফ হোসেন এবং বিপুল সংখ্যক নারী নেতা।

‘রাজনীতি’ : আরও খবর

» রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে জামায়াত আমিরের প্রশ্ন: “জাতি অবুঝ নয়”

সম্প্রতি