নওগাঁর পোরশায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে উপজেলা জামায়াতের আয়োজনে সারাইগাছী স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সাগর আলী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারি শরিফুল ইসলাম প্রমুখ। এ সময় ১২ দলীয় জোট ও জামায়াতের পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
খেলা: যেভাবে ফাইনালে ভারত