ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলারের বিরুদ্ধে যখন আন্দোলনে সরব সাবিনা খাতুনসহ ১৮ জন সিনিয়র ফুটবলার, তখন বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক ডিফেন্ডার আঁখি খাতুন। আগামী শুক্রবার তারই এক ভক্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এই ফুটবলার। তাদের বিয়ের অনুষ্ঠান হবে সিরাজগঞ্জের শাহজাদপুরে দ্বাবারিয়া বাজার সংলগ্ন আঁখির নিজ বাসভবনে। বর শরিফুল ইসলাম টিংকুর বাড়ি রাজশাহীর রাজাপাড়ায়। আঁখির মতো টিংকুও বিকেএসপির সাবেক শিক্ষার্থী। তবে ওই সময় তাদের পরিচয় ছিল না। আঁখির খেলা দেখে ভক্ত হয়ে গিয়েছিলেন টিংকু। কাজ করছেন চীনে একটি একাডেমির টেনিসের কোচ হিসেবে। সেখান থেকেই ২০২২ সালে টিংকু দেশে চলে এসেছিলেন শুধু কাছ থেকে আঁখির খেলা দেখতে। আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুকটাক কথাবার্তা হলেও ঢাকায় এসে খেলা দেখার পর দুইজনের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো এবং এক পর্যায়ের সেই যোগাযোগ গড়ায় প্রেমে। এখন সেই প্রেমের সফল সমাপ্তি পরিণয়ে। ২০২৩ সালে অভিমানে বাফুফের ক্যাম্প ছেড়ে চলে যাওয়া সিরাজগঞ্জের মেয়ে নতুন জীবন শুরু করেছেন।
সারাদেশ: ঘোড়াশাল-পলাশ সড়ক বেহাল, দুর্ভোগ
আন্তর্জাতিক: কিউবার পতন এখন সময়ের ব্যাপার: সিএনএনকে ট্রাম্প