image
সাফ ট্রফি নিয়ে চার অধিনায়ক

??? ?-?? ???? ????? ????? ???? ????????

এশিয়ান কাপে জায়গা করে নেয়ায় বাংলাদেশকে অন্য চোখে দেখছে সবাই

ক্রীড়া বার্তা পরিবেশক

সাফের সিনিয়র আসরে টানা দু’বার শিরোপা জিতেছে বাংলাদেশ। বয়সভিত্তিক আসরেও ট্রফি কম নয়। তার ওপর এবার প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। এমন অর্জনের পর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে অন্য চোখে দেখছে সবাই। শুক্রবার থেকে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল।

ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকেল ৩টায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে আসর। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় নেপালের মুখোমুখি হবে ভুটান।

টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী তিন দেশের সবার কণ্ঠেই ছিল স্বাগতিকদের নিয়ে সমীহ।

কিংস অ্যারেনাতে চার জাতির টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। সবাই সবার সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। ছয় ম্যাচ শেষে যারা পয়েন্টের শীর্ষে থাকবে তারাই পাবে ট্রফি।

বয়সভিত্তিক দক্ষিণ এশিয়ান এই ফুটবল চ্যাম্পিয়নশিপের এটি ষষ্ঠ আসর। ২০২৩ সালে ঢাকায় অনুষ্ঠিত আগের আসরে যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ ও ভারত। এবারের আসরে ভারত অংশ নিচ্ছে না। চার জাতির এবারের টুর্নামেন্টে অপর দুই দল নেপাল ও ভুটান।

দক্ষিণ এশিয়ার চার দেশ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ ১১ দিনব্যাপী এই টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগে অংশ নিবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করবে।

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব শেষে মায়ানমার থেকে আত্মবিশ্বাস নিয়েই ফিরেছে বাংলাদেশ নারী দল। ঐতিহাসিক সেই সফরের সুখস্মৃতি অধিনায়ক আফঈদা খন্দকারসহ দলের সবাইকে দারুণ উজ্জীবিত করছে। সাফ সম্পূর্ণ ভিন্ন আবহের একটি টুর্নামেন্ট হলেও মায়ানমারের জয়ের ধারা ধরে রেখে শিরোপা অক্ষুণ্য রাখতে চায় বাংলাদেশ।

ভারতের নাম প্রত্যাহারে এবারের টুর্নামেন্টে ফরমেটেও পরিবর্তন এসেছে। একইসঙ্গে বাংলাদেশের শিরোপা ধরে রাখার সুযোগও উজ্জ্বল হয়েছে। আগের পাঁচ আসরের মধ্যে চারবারই শিরোপা জয় করেছে লাল সবুজের প্রতিনিধিরা।

গত আসরের তুলনায় এবারের টুর্নামেন্টে দলের সংখ্যা কম হওয়ায় ফরমেটের কিছুটা পরিবর্তন এসেছে। প্রতিটি দল একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলার পর শীর্ষ পয়েন্টধারী দল শিরোপা জয় করবে।

বাংলাদেশ আগামী ১৩ জুলাই পরবর্তী ম্যাচে নেপালের মোকাবিলা করবে। এরপর ১৫ ও ১৭ জুলাই ভুটান, ১৯ জুলাই শ্রীলঙ্কা ও ২১ জুলাই নেপালের সঙ্গে শেষ ম্যাচ খেলবে।

বাংলাদেশকে সমীহ করছে অন্যরা

সংবাদ সম্মেলনে ভুটানের কোচ থানকা মায়া ঘালি সম্মেলনের শুরুতে বাংলাদেশকে এশিয়ান কাপে জায়গা করে নেয়ায় অভিনন্দন জানালেন। ভুটানে নারী ফুটবল লীগ চলছে। ঢাকায় আসা দলে থাকা প্রত্যেক ফুটবলারই লীগে খেলছেন। দলটির অধিনায়ক শেদু তেশরিং বলেছেন, ‘বাংলাদেশের মারিয়া মান্ডার সঙ্গে আমার খেলার অভিজ্ঞতা রয়েছে। সে খুব ভালো গতিশীল খেলোয়াড়। আমরা এখানে নিজেদের খেলাটা খেলতে চাই। ’

ভুটানের মতো শ্রীলঙ্কাও অভিজ্ঞতা অর্জন করতে চায়। কোচ শ্রীনাথা কুমারা সরাসরি বাংলাদেশকে এই টুর্নামেন্টের ফেভারিট ও শিরোপার দাবিদার হিসেবে বলেছেন। তাই শুক্রবার প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রক্ষণাত্মক কৌশলে খেলবে বলে জানালেন কোচ শ্রীনাথা, ‘সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক খেলার সামর্থ্য নেই। আমাদের দলের অনেক খেলোয়াড় অনূর্ধ্ব-১৮ বয়সী। অভিজ্ঞতার জন্যই আমাদের এই টুর্নামেন্টে আসা।’

নেপাল এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত লড়াই করেছে। টাইব্রেকারে তারা হেরে যাওয়ায় মূল পর্বে খেলতে পারেনি। নেপাল সিনিয়র দলে খেলা কাউকে অনূর্ধ্ব-২০ স্কোয়াডে রাখেনি। নেপালের কোচ প্রসাদ গুরুং বলেছেন, ‘আমাদের এই দলে সিনিয়র দলের কেউ নেই। এখান থেকে খেলে খেলোয়াড়রা প্রস্তুত হয়ে জাতীয় দলে যাবে। সব মিলিয়ে বাংলাদেশ পরিষ্কার ফেভারিট।’

এই টুর্নামেন্টে ভারত না থাকায় বাংলাদেশ-নেপালের মধ্যে মূলত শিরোপার জন্য লড়াই হবে। নেপাল মাস দেড়েকের প্রস্তুতি নিলেও শিরোপায় দৃষ্টি কোচ প্রসাদ গুরুংয়ের, ‘আমরা চ্যাম্পিয়ন হতে চাই। বাংলাদেশ অবশ্যই কঠিন প্রতিপক্ষ, এরপরও আমরা আশাবাদী। এবার ঘাসের মাঠে খেলা হচ্ছে, বিগত সময়ে বাংলাদেশে টার্ফে (কমলাপুর স্টেডিয়াম) হয়েছিল।’

বাংলাদেশ দল : আফঈদা খন্দকার (অধিনায়ক), স্বর্ণ রানী মন্ডল, নবিরন খাতুন, জয়নব বিবি রিতা, সুরমা জান্নাত, কানন রানি বাহাদুর, স্বপ্না রানি, ঐশি খাতুন, তৃষ্ণা রানী, সাগরিকা, উমেলা মার্মা, অয়ন্ত বালা মাহাতো, রুপা আখতার, বন্যা খাতুন, মুনকি আখতার, কানম আক্তার, রুমা আক্তার, পুজা দাস, সিনহা জাহান শিখা, শান্তি মারদি, নাদিয়া আক্তার জুথি, মিলি আক্তার, ফেরদৌসি আক্তার সোনালী।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি