image
পাকিস্তান দলের ৬ পেসার

শারজাহে ত্রিদেশীয় সিরিজ এ মাসে

অংশ নিবে পাকিস্তান, আফগানিস্তান ও আরব আমিরাত

সংবাদ স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল।

আসন্ন সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে পিসিবি। আগামী ২৯ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। সিরিজের সব ম্যাচ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হবে এশিয়া কাপের ১৭তম আসর। ঐ আসরের জন্য প্রস্তুতির সেরা মঞ্চ পেতে যাচ্ছে পাকিস্তান, আরব আমিরাত ও আফগানিস্তান। সিরিজ শেষ হবার একদিন পরই এশিয়া কাপ খেলতে নামবে দলগুলো।

মূলত চলতি মাসে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তান ও আফগানিস্তানের। দ্বিপক্ষীয় সিরিজ না খেলে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আগামী ২৯ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। লীগ পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে দু’বার করে মুখোমুখি হবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দু’দল ফাইনাল খেলবে।

ত্রিদেশীয় সিরিজের সূচি

২৯ আগস্ট :

পাকিস্তান-আফগানিস্তান

৩০ আগস্ট :

পাকিস্তান- আরব আমিরাত

১ সেপ্টেম্বর :

আফগানিস্তান-আরব আমিরাত

২ সেপ্টেম্বর :

পাকিস্তান-আফগানিস্তান

৪ সেপ্টেম্বর :

পাকিস্তান-আরব আমিরাত

৫ সেপ্টেম্বর :

আফগানিস্তান-আরব আমিরাত

৭ সেপ্টেম্বর : ফাইনাল

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি