ক্রীড়া বার্তা পরিবেশক

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

কোচ সালাউদ্দিনের পদত্যাগ গ্রহণ করেছে বিসিবি

image

কোচ সালাউদ্দিনের পদত্যাগ গ্রহণ করেছে বিসিবি

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে বিসিবি। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ শেষেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চেয়েছেন বলে নিশ্চিত করেছে বোর্ড সূত্র।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে সালাউদ্দিন তার পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন বলেন, ‘তিনি (সালাউদ্দিন) আয়ারল্যান্ড সিরিজের পর দায়িত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা বিষয়টি গ্রহণ করেছি এবং সিরিজ শেষে তার দায়িত্বের আনুষ্ঠানিক অবসান ঘটবে। পরবর্তী পদক্ষেপ নিয়ে আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করবো।’

গত বছর নভেম্বর মাসে মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। তার আগে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি জাতীয় দলে সহকারী ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন। এরপর ২০১০-১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে স্পেশালিস্ট কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

দেশের ক্রিকেট অঙ্গনে সালাউদ্দিনকে দীর্ঘদিন ধরে একজন অভিজ্ঞ ও কার্যকর কোচ হিসেবে বিবেচনা করা হয়। তিনি দেশের অনেক শীর্ষ ক্রিকেটারের পারফরম্যান্স উন্নতিতে সরাসরি অবদান রেখেছেন। তবে এবার তিনি জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, যা বিসিবির কোচিং কাঠামোয় নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে আলোচনা- সমালোচনা হচ্ছিল। বিশেষ করে ব্যাটারদের টানা ব্যর্থতায়। যদিও কাগজে কলমে তিনি ব্যাটিং কোচ নন। এ অবস্থায় জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ থাকলেও পদত্যাগ করেন তিনি। পদত্যাগ নিয়ে সংবাদ মাধ্যমকে সালাউদ্দিন বলেছেন, ‘হ্যাঁ, আমি বিসিবিতে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। তবে আমি আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত আছি।’

এরই মধ্যে মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর কোচ সালাউদ্দিনকে আসন্ন বিপিএলেও দেখা যেতে পারে কোনো দলের হয়ে।

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড