ক্রীড়া বার্তা পরিবেশক

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

কিংসের ক্রিকেট মাঠে হবে শারীরিক প্রতিবন্ধীদের টি-টেন

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

কিংসের ক্রিকেট মাঠে হবে শারীরিক প্রতিবন্ধীদের টি-টেন

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি)। আগামী ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। ওই দিনকে সামনে রেখে আগামী ৩ ও ৪ ডিসেম্বর কিংসের ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে এই আসর। বাছাইকৃত ৮০ জন খেলোয়াড়কে চারটি দলে বিভক্ত করে টুর্নামেন্ট হবে।

ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট উইংয়ের সহায়তায় যে প্রতিযোগিতার নাম ‘ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট’। বৃহস্পতিবার,(০৬ নভেম্বর ২০২৫) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনপিসির মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও এনপিসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হাবিবুল বাশার, বিসিবির পরিচালক ও ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান জুলফিকার আলী খান, এনপিসির সহ-সভাপতি ও পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম, এনপিসির যুগ্ম সম্পাদক ও সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার বলেন, ‘শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে গত তিন মাসে আটটি টুর্নামেন্টের আয়োজন করেছে এনপিসি। তারা আন্তর্জাতিক আসরেও অংশ নিয়েছেন। আমি আশা করি আগামীতেও তারা ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটারদের সহযোগিতা করবে।’

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড