ক্রীড়া বার্তা পরিবেশক

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

এবার বিপিএলে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট খেলবে নতুন নামে

image

এবার বিপিএলে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট খেলবে নতুন নামে

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

আসন্ন বিপিএলে অংশ নিবে পাঁচ দল। বৃহস্পতিবার,(০৬ নভেম্বর ২০২৫) বিপিএলের এবারের আসরের পাঁচটি দলের নাম অনুমোদন দিয়েছে গভর্নিং কাউন্সিল। ঢাকা আর রংপুর দলের নাম থাকছে আগের মতোই। চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের ফ্র্যাঞ্চাইজি এবারের অংশ নেবে নতুন নামে।

এবারের বিপিএল দল

ঢাকা ক্যাপিটালস

চট্টগ্রাম রয়্যালস

রাজশাহী ওয়ারিয়র্স

রংপুর রাইডার্স

সিলেট টাইটানস

বিপিএলের শুরু থেকে এখনও পর্যন্ত কেবল একটি ফ্র্যাঞ্চাইজির কখনও নাম পরিবর্তন হয়নি। সেই রংপুর রাইডার্স যথারীতি থাকছে এবারও। ঢাকার ফ্র্যাঞ্চাইজি গত আসরের মতো এবারও থাকছে ঢাকা ক্যাপিটালস নামে। এছাড়া এবারের আসরের অন্য তিন দল- চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স।

চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি আগে নানা সময়ে ভিন্ন মালিকানায় খেলেছে চট্টগ্রাম কিংস, চট্টগ্রাম ভাইকিংস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামে। এবার দলটির মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গল সার্ভিসেস।

রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির মালিকানা এবার পেয়েছে নাবিল গ্রুপ। আগে বিভিন্ন সময়ে ভিন্ন মালিকায় বিপিএলে দেখা গেছে দুরন্ত রাজশাহী, রাজশাহী কিংস, রাজশাহী রয়্যালস ও দুর্বার রাজশাহী দলকে।

সিলেটের ফ্র্যাঞ্চাইজি আগে ছয়টি ভিন্ন নামে অংশ নিয়েছে বিপিএলে- সিলেট রয়্যালস, সিলেট সুপার স্টার্স, সিলেট সিক্সার্স, সিলেট থান্ডার, সিলেট সানরাইজার্স ও সিলেট স্ট্রাইকার্স। এবার দেখা সিলেট টাইটান্স দলের।

সিলেট ছাড়া বিপিএলে সবচেয়ে বেশি পরিবর্তিত হয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজির নাম। ঢাকা গ্ল্যাডিয়েটর্স দিয়ে শুরুর পর ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা, ঢাকা ডমিনেটর্স, দুর্দান্ত ঢাকা হয়ে গত আসরে অভিষেক হয় ঢাকা ক্যাপিটালসের।

এবার বিপিএলে দল পেতে আগ্রহী ছিল ১১টি প্রতিষ্ঠান। দুই দফায় যাচাই-বাছাই শেষে প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতাসহ নানা দিক মূল্যায়ন করে পাঁচটি প্রতিষ্ঠানকে দল দেয়া হয়েছে।

আগামী ১৯ ডিসেম্বর বিপিএল শুরু করতে চায় বিসিবি। প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য দিন আগামী ১৭ নভেম্বর।

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড