সংবাদ স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

অস্ট্রেলিয়া-ভারত টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ শনিবার

image

অস্ট্রেলিয়া-ভারত টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ শনিবার

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে সফরকারী ভারত। পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ জিতলে বা পরিত্যক্ত হলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয়ের স্বাদ নেবে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।

অন্যদিকে সিরিজ হার এড়াতে সিরিজের শেষ ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না অস্ট্রেলিয়া। এমন লক্ষ্য নিয়ে শনিবার ব্রিসবেনে দুপুর ২টা ১৫ মিনিটে সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে।

প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হবার পর দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। এরপর টানা দুই ম্যাচ জিতে সিরিজে ২-১ ব্যবধানে লিড নেয় ভারত। তৃতীয় ও চতুর্থ ম্যাচ যথাক্রমে- ৫ উইকেট ও ৪৮ রানে জিতে টিম ইন্ডিয়া।

ব্যাট-বল হাতে পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয়ের লক্ষ্য ভারতের। অজিদের বিপক্ষে সর্বশেষ তিন সিরিজের সবগুলোই জিতেছে টিম ইন্ডিয়া।

টি-টোয়েন্টি ফরম্যাটে সেরা সময় পার করছে বিশ্বের এক নম্বর দল ভারত। ২০২৩ সালের আগস্ট থেকে কোন সিরিজ বা টুর্নামেন্ট হারেনি তারা। এসময় আটটি দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে জয় পায় টিম ইন্ডিয়া।

ভারতের মতো টি-টোয়েন্টিতে সেরা সময় যাচ্ছে অস্ট্রেলিয়ারও। সর্বশেষ আট সিরিজের কোনটিতেই হারেনি তারা। সাতটিতে জয় ও ১টিতে ড্র করেছে অজিরা। ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ যেই সিরিজে হেরেছিল অস্ট্রেলিয়া, সেটি ভারতের কাছেই।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৩৬বার মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। এরমধ্যে টিম ইন্ডিয়ার জয় ২২ ম্যাচে। অস্ট্রেলিয়া জিতেছে ১২ ম্যাচে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড