সংবাদ স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

লঙ্কানদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

বৃষ্টি আইনে পাকিস্তানকে হারায় ভারত

image
ম্যাচসেরা পুরস্কার হাতে মোসাদ্দেক

লঙ্কানদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

বৃষ্টি আইনে পাকিস্তানকে হারায় ভারত

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

অধিনায়ক আকবর আলির ব্যাটিং ও মোসাদ্দেক হোসেনের বোলিং নৈপূণ্যে হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ।

শুক্রবার,(০৭ নভেম্বর ২০২৫) টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ১৪ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। বৃষ্টির কারণে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়। ফলে পুল-‘ডি’তে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শেষ আটে ওঠলো বাংলাদেশ। আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

হংকংয়ের মিশন রোড মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ৬ ওভারে ৭৫ রান করে বাংলাদেশ।

ওপেনার জিশান আলম গোল্ডেন ডাক মারলেও আরেক ওপেনার হাবিবুর৭ বলে ২টি করে চার-ছক্কায় ২১ রান করেন। ২৮ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর ব্যাটিংয়ে নেমে আকবর ২ চার ও ৪ ছক্কায় ৯ বলে ৩২ রান করেন। এছাড়া আবু হায়দারের ৬, তোফায়েল আহমেদের ৫ ও মোসাদ্দেক অপরাজিত ৫ রান করেন। জবাবে বাংলাদেশ স্পিনার মোসাদ্দেকের দারুণ বোলিংয়ে ৫.১ ওভারে সব উইকেট (৬ উইকেট) হারিয়ে ৬১ রান করে হারের লজ্জা পায় শ্রীলঙ্কা। ধনঞ্জয়া লক্ষণ সর্বোচ্চ ১৮ রান করেন। মোসাদ্দেক ২ ওভারে ২০ রানে ৩ উইকেট নেন। ১টি করে উইকেট শিকার করেন আবু হায়দার ও তোফায়েল। ম্যাচ সেরা হন মোসাদ্দেক। দিনের অন্য ম্যাচে বৃষ্টি আইনে পাকিস্তানের বিপক্ষে ২ রানে জয় পায় ভারত। ৬ ভারতের করা ৮৬/৪ রানের জবাবে পাকিস্তান করে ৩ ওভারে ৪১/১ রান।

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড