প্রতিনিধি, রাজশাহী

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

ফয়সালের সেঞ্চুরিতে সিরিজে এগিয়ে গেল আফগান যুবারা

image
অতিথিদের হাত থেকে পুরস্কার নিচ্ছেন ফয়সাল

ফয়সালের সেঞ্চুরিতে সিরিজে এগিয়ে গেল আফগান যুবারা

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
প্রতিনিধি, রাজশাহী

চতুর্থ যুব ওয়ানডেতে বড় ব্যবধানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ৪৭ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান যুবারা।

বগুড়ায় প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়া সফরকারী দল রাজশাহীতে টানা দুই ম্যাচে জিতে সিরিজে সুবিধা জনক আবস্থায় পৌঁছায়। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

টানা দ্বিতীয় সেঞ্চুরিতে আফগানস্তানের এদিনও জয়ের নায়ক ফায়সাল খান। তিন নম্বরে নেমে ১০ চার ও ৪ ছক্কায় ১১৬ বলে ১১২ রানের ইনিংস খেলে ফের ম্যাচসেরা হন।

বিভাগীয় স্টেডিয়ামে শুক্রবার,(০৭ নভেম্বর ২০২৫) টস জিতে ব্যাটিংয়ে নামা সফরকারী দল ৪০ ওভারে ৩ উইকেটে ১৯৩ রান তোলার পর ২৫৮ রানে অলআউট হয় তিন বল বাকি থাকতে । ফায়সাল খান ১০ চার ও ৪ ছক্কায় ১১৬ বলে ১১২ ও উজাইরউল্লাহ ১০০ বলে ৭২ করেন। প্রথম ম্যাচে ৫ উইকেট নেয়া ইকবাল এবার ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৫১ রানে নেন ৬টি।

রান তাড়ায় বাংলাদেশ প্রথম আট ওভারের মধ্যে ৪০ রানে হারায় ৬ উইকেট। সেখান থেকে ৯ উইকেটে ২১১ পর্যন্ত যেতে পারে আবদুল্লাহর নৈপূণ্যে।

সপ্তম উইকেটে দেবাশিসের সঙ্গে ১০৮ ও অষ্টম উইকেটে স্বাধীন ইসলামের সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন আবদুল্লাহ। প্রায় পঞ্চাশ ওভার উইকেটকিপিং করার পর, ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৬০ বলে ক্যারিয়ার সেরা ৯৫ রান করে শেষ ওভারে আউট হন তিনি। ৬ চার ও ৩ ছক্কায় গড়া তার ইনিংসটি। দেবাশিস ৪ ছক্কা ও ২ চারে করেন ৬১ বলে ৫১। ম্যাচ শেষে ফয়সাল খানের হাতে পুরস্কার তুলে দেন বিসিবির পরিচালক মোহাম্মদ মোখলেছুর রহমান শামীম। এ সময় সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট উপস্থিত ছিলেন।

একই মাঠে শেষ ম্যাচ রোববার।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৪৯.৩ ওভারে ২৫৮ (ফায়সাল ১১২, উজাইরউল্লাহ ৭২; ইকবাল ৬/৫১, সাদ ২/৬২)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২১১/৯ (আবদুল্লাহ ৯৫, দেবাশিস ৫১; আজিজ ৪/২৮, ওয়াহিদউল্লাহ ২/২৯, নাফিউল্লাহ ২/২৫)। ম্যাচসেরা: ফায়সাল খান।

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড