ক্রীড়া বার্তা পরিবেশক

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

ক্রিকেটার জাহানারার আনা অভিযোগ

‘দৃষ্টান্তমূলক শাস্তি’র অঙ্গীকার ক্রীড়া উপদেষ্টার

স্বাধীন তদন্ত কমিটি গঠনের আহ্বান তামিম ও মাশরাফির

image
জাহানারা আলম

ক্রিকেটার জাহানারার আনা অভিযোগ

‘দৃষ্টান্তমূলক শাস্তি’র অঙ্গীকার ক্রীড়া উপদেষ্টার

স্বাধীন তদন্ত কমিটি গঠনের আহ্বান তামিম ও মাশরাফির

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়ার তাগিদ দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বাংলাদেশ পুরুষ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা।

বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা একটি অভিযোগ তুলে বলেন, গত ২০২২ সালের আইসিসি নারী বিশ্বকাপ চলাকালে তৎকালীন টিম ম্যানেজার ও নির্বাচক এবং বাংলাদেশ পুরুষ জাতীয় দলের সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম তাকে অশোভন প্রস্তাব দেন। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই তার ক্রিকেট ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়ে বলেও অভিযোগ করেন তিনি।

জাহানারার এসব অভিযোগ প্রকাশ পায় গতকাল বৃহস্পতিবার এক ক্রীড়া সাংবাদিকের ইউটিউবে দেয়া একটি সাক্ষাৎকারে। এরপর ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করেছে। ১৫ কার্যদিবসের মধ্যে ওই কমিটি তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।

ক্রীড়া উপদেষ্টা আসিফ চ্যানেল২৪-কে বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যে ভুক্তভোগী জাহানারার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজন হলে আইনি পদক্ষেপের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে, ‘তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।’ তিনি যোগ করেন, ‘এই ধরনের অভিযোগ নতুন নয়। খেলাধুলার অন্য ক্ষেত্রেও বহুবার শুনেছি। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যাতে কেউ এই ধরনের কাজ করে পার না পেয়ে যায়।’

অন্যদিকে একটি ফেইসবুক পোস্টে জাহানারার অভিযোগগুলো ‘গুরুতর ও কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়’ উল্লেখ করে তামিম লেখেন, এই ঘটনার তদন্ত করতে বিসিবির বাইরে থেকে স্বাধীন কমিটি গঠন করা উচিত, ‘বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে। তবে আমি মনে করি, এসব অভিযোগ খতিয়ে দেখতে ক্রীড়া পরিষদ (এনএসসি) কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে।’

তিনি যোগ করেন, ‘যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটি দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

শুক্রবার দুপুরের পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাশরাফি লিখেছেন, বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি।

আরও লিখেছেন, আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।

এর আগে বাংলাদেশ নারী জাতীয় দলের ভেতরের পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন জাহানারা, যা তখন বিসিবি প্রত্যাখ্যান করেছিল। তবে তার এবারের অভিযোগগুলোর পর অফিসিয়ালি তদন্তের উদ্যোগ যেমন নেয়া হয়েছে, তেমনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনার দাবি আরও জোরদার হয়েছে।

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড