image

এশিয়ান আর্চারির নতুন সভাপতি রাজীব উদ্দীন

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

বিশ্ব আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। শনিবার,(০৮ নভেম্বর ২০২৫) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২৯-৯ ভোটের ব্যবধানে জেতেন। বাংলাদেশ আরচারির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক চপলের কাছে হেরে যান দক্ষিণ কোরিয়ার হুন্দাই মোটর গ্রুপের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিইও থমাস হান। ভোট গ্রহণ শুরু হয় বেলা সোয়া তিনটায়। শেষ হয় বেলা চারটায়। তিনি দুই বছর মেয়াদি কমিটির সভাপতি হলেন। এর আগে বিশ্ব আর্চারির ইলেকটোরাল বোর্ডের সদস্য, বিশ্ব আর্চারি এশিয়ার সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন চপল। এশিয়ান আর্চারির এবারের আসরের লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি