image
কমনওয়েলথ দাবায় তৃতীয় রাউন্ডের ম্যাচে চালে মগ্ন ওয়ারিসা (বাঁয়ে)

কমনওয়েলথ দাবায় নিজ গ্রুপে শীর্ষে ওয়ারিসা ও লুবাবা

সোমবার, ১০ নভেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

মালয়েশিয়ার কুয়ালালামপুর চলমান কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড শেষে বালিকা অনূর্ধ্ব-১০ বিভাগে ওয়ারিসা হায়দার পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে এবং বালিকা অনূর্ধ্ব-১৮তে ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা আড়াই পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। ওপেন অনূর্ধ্ব-১০ বিভাগে রায়ান রশিদ মুগ্ধ ও ওপেন অনূর্ধ্ব-৮ বিভাগে আজান মাহমুদ আড়াই পয়েন্ট করে নিয়ে স্ব স্ব গ্রুপে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। ওপেন বিভাগে ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ২ পয়েন্ট ও তাশরিক সায়হান শান ১ পয়েন্ট পেয়েছেন। তিন খেলায় ওপেন অনূর্ধ্ব-১৪ বিভাগে মো. জায়ান খান ও বালিকা অনূর্ধ্ব-১২ বিভাগে সিদরাতুল মুনতাহানা ২ পয়েন্ট করে, বালিকা অনূর্ধ্ব-১৬ গ্রুপে জান্নাতুল প্রীতি ও ওপেন অনূর্ধ্ব-১২ বিভাগে সাফায়েত কিবরিয়া আজান দেড় পয়েন্ট করে পেয়েছেন। বালিকা অনূর্ধ্ব-৮ গ্রুপে আলিনা হায়দার কোনো পয়েন্ট পাননি।

সোমবার, (১০ নভেম্বর ২০২৫) দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি