image

ইসলামিক গেমস: পুরুষ টিটি দলের বিদায়

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

২০২২ সালের ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ পুরুষ টেবিল টেনিস দল কোয়ার্টার ফাইনাল খেললেও, এবার সৌদি আরবে প্রথম রাউন্ডে সব ম্যাচে হেরে আগেভাগেই বিদায় নিয়েছে। গতকাল সোমবার পুরুষ দলগত খেলায় ‘ডি’ গ্রুপ থেকে বাংলাদেশ স্বাগতিক সৌদি আরবের কাছে ১-৮ এবং তুরস্কের কাছেও সমান গেমে হেরে যান মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিম লিয়ন বম এবং জাভেদ আহমেদ। মঙ্গলবার,(১১ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত এককের খেলায় বাংলাদেশের জাবেদ ০-৪ সেটে ইরানের সৈয়দ মুহাম্মদের কাছে হেরে যান। মেয়েদের এককের খেলায় সোনাম সুলতানা সোমা ক্যামেরুনের লরেনজা এডেনের সঙ্গে ৪-৩ সেটে প্রথম রাউন্ডের খেলায় জিতে ১৬তে উঠেছেন। কোনিয়ায় বাংলাদেশ পুরুষ দলের পাশাপাশি মেয়েদের এককেও কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। একই গেমসের দুই আসরের ফলই বলে দিচ্ছে সঠিক দিক নির্দেশনা ও পরিচর্যার অভাবে এ লজ্জাজনক ফলাফল লাল সবুজদের।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি