ক্রীড়া বার্তা পরিবেশক

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

ইসলামিক সলিডারিটি গেমস টিটির ফাইনালে বাংলাদেশ

image

ইসলামিক সলিডারিটি গেমস টিটির ফাইনালে বাংলাদেশ

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

সৌদি আরবে চলমান ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিস মিশ্র দ্বৈত বিভাগে বাংলাদেশ ফাইনালে উঠেছে। বৃহস্পতিবার,(১৩ নভেম্বর ২০২৫) সেমিফাইনালে বাহরাইনের বিপক্ষে ৩-১ সেটে জয় পায় বাংলাদেশ। এই দিনেই বাংলাদেশ সময় রাতে তুরস্কের বিপক্ষে ফাইনাল।

মিশ্র দ্বৈতে বাংলাদেশের হয়ে খেলছেন খৈ খৈ সাই মারমা ও জাভেদ আহমেদ। থম গেমে ১৩-১১ পয়েন্টে বাংলাদেশ জিতে। দ্বিতীয় গেমে বাহরাইন ৭-১১ পয়েন্টে সমতা আনে। তৃতীয় গেমে ১২-১০ পয়েন্টে জিতে বাংলাদেশ আবার লিড নেয়। তৃতীয় সেটে বাহরাইন লড়াই করলেও চতুর্থ গেমে পারেনি। চতুর্থ সেটে জাভেদ-খৈ খৈর কাছে ১১-৩ পয়েন্টে হারে।

বাংলাদেশ টেবিল টেনিসে ইসলামিক গেমসে এবারই প্রথম পদক পেয়েছে। দক্ষিণ এশিয়ার বাইরেও টিটির এটি প্রথম পদক। বৃহস্পতিবার সেমিফাইনালে উঠায় ব্রোঞ্জ নিশ্চিত হয়েছিল। আজ ফাইনালে উঠায় আরেক ধাপ ওপরে রৌপ্য নিশ্চিত করেছে।

ইসলামিক গেমসে এবার বাংলাদেশের ভারোত্তোলনে পদক পেয়েছে। ভারোত্তোলক মারজিয়া আক্তার ইকরা তিনটি ব্রোঞ্জ পদক পান। স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও মোটের ওপর তিনটি পদক দেওয়া হয়েছে। ইসলামিক গেমসে এবার বাংলাদেশের পদক চারটি।

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড