সংবাদ স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট শুরু শুক্রবার

image

ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট শুরু শুক্রবার

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

২৫ বছর পর ভারতের মাটিতে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে শুক্রবার থেকে দুই ম্যাচের টেস্ট খেলতে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দীর্ঘদিন ধরে সিরিজ না হারার রেকর্ড ধরে রাখতে মরিয়া স্বাগতিক ভারত।

কলকাতার ইডেন গার্ডেন্সে সকাল ১০টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২০০০ সালে সর্বশেষ ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল প্রোটিয়ারা।

এরপর ভারতের মাটিতে পাঁচটি টেস্ট সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে ভারতের জয় তিন সিরিজ এবং ড্র হয় দুই সিরিজ। এছাড়া ভারতের মাটিতে শেষ ১৫ বছরে একটিও টেস্ট ম্যাচ জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালে সর্বশেষ টেস্ট জিতেছিল প্রোটিয়ারা। ২০১৫ ও ২০১৯ সালে কোন টেস্ট না জিতেই সিরিজ শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে ভারত। ৭ ম্যাচে ৬১.৯০ শতাংশ পয়েন্ট আছে তাদের। গত আসরের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মত টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দক্ষিণ আফ্রিকা। চলতি চক্রে ২ টেস্ট খেলে ৫০ শতাংশ পয়েন্ট আছে প্রোটিয়াদের।

এদিকে, দিল্লি বিস্ফোরণের কারণে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের ভেন্যু ইডেন। প্রথম টেস্টের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না কলকাতার আইনশৃঙ্খলা বাহিনী।

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড