ক্রীড়া বার্তা পরিবেশক

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

এশিয়ান আর্চারিতে একদিনে বাংলাদেশের দুই পদক জয়

image

এশিয়ান আর্চারিতে একদিনে বাংলাদেশের দুই পদক জয়

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে একদিনে দুটি পদক জিতেছেন বাংলাদেশের আর্চাররা। কম্পাউন্ড মিশ্র বিভাগে রুপা ও মেয়েদের কম্পাউন্ড এককে ব্রোঞ্জ।

বৃহস্পতিবার,(১৩ নভেম্বর ২০২৫) আর্মি স্টেডিয়ামে কম্পাউন্ড মিশ্র দ্বৈতের ফাইনালে ভারতের কাছে হেরে রুপা জিতেছে বাংলাদেশ। ফাইনালে ১৫৩-১৫১ স্কোরে হেরে যায় স্বাগতিকরা। লাল সবুজদের হয়ে এই ইভেন্টে খেলেন বন্যা আক্তার ও হিমু বাছাড় জুটি। ভারতের হয়ে লড়ে দ্বীপশিখা ও অভিষেক ভার্মা জুটি। এশিয়ান আর্চারির সর্বোচ্চ আসরে কম্পাউন্ড ইভেন্ট থেকে এই প্রথম পদক পেয়েছে বাংলাদেশ।

এদিকে কম্পাউন্ড একক ইভেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন কুলসুম আক্তার। সেমিফাইনালে ভারতের প্রদীপ পৃথিকার বিপক্ষে হেরে যান তিনি। ৫ সেটের মধ্যে চার সেটেই দুজনের সমান স্কোর ছিল। তৃতীয় সেটে পৃথিকা ৩০ আর মনি ২৯ স্কোর করেন। শেষ পর্যন্ত ওই এক পয়েন্টের ব্যবধানই ম্যাচের ফলাফল গড়ে দেয়। ১৪৬-১৪৫ পয়েন্টে হেরে মনি ফাইনালে উঠতে ব্যর্থ হলেও ব্রোঞ্জপদক জিতে নেন। পদক জিতে বন্যা আক্তার বলেন, ‘আলহামদুলিল্লাহ। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের কম্পাউন্ড ইভেন্ট থেকে দেশকে এই প্রথম পদক এনে দিতে পেরেছি, ভালো লাগছে। স্বর্ণপদক হাতছাড়া হয়েছে- আসলে আমরা চেষ্টা করেছি, এখানে ভাগ্যেরও ব্যাপার থাকে। ভাগ্য আজ আমাদের পাশে ছিল না। শুরুতে আমরা একটু খারাপ করেছি, পরে চেষ্টা করলেও পারিনি।’ হিমু বাছাড় বলেছেন, ‘এই প্রথম আমি এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে খেললাম। আসলে ওইরকম নার্ভাস ছিলাম না, আমার অভিজ্ঞতা একটু কম, শুরুতেই তাই একটু খারাপ হয়ে গেছে। তবে এশিয়ান আর্চারিতে আমরা এই প্রথম দেশকে পদক এনে দিতে পারলাম, এটা আমাদের সামনের পথচলায় আত্মবিশ্বাস যোগাবে।’ এর আগে ২০২১ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান আর্চারির আরেক আসরে রিকার্ভ ইভেন্টে একটি রুপা ও দুটি ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ।

বৃহস্পতিবার কম্পাউন্ড মিশ্র দ্বৈতের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ১৫৬-১৫৫ স্কোরে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে চমক দেখিয়েছে কাজাখস্তান। স্বর্ণপদক জয়ের লড়াইয়ে তারা জমজমাট লড়াইয়ের পর ভারতকে হারিয়ে দিয়েছে ২৩০-২২৯ স্কোরে। এই ইভেন্টে থাইল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে দক্ষিণ কোরিয়া। ২৩৫-২৩৫ সমতার পর টাইব্র্রেকারে তিন তীর ছোঁড়ার লড়াইয়ে ৩০-২৯ স্কোরে জেতে কোরিয়া।

কম্পাউন্ড নারী দলগত বিভাগের স্বর্ণ জিতেছে ভারত। ফাইনালে ২৩৬-২৩৪ স্কোরে জিতেছে তারা। ভারতের হয়ে খেলেছেন দ্বীপশিক্ষা, প্রাদীপ প্রিথিকা ও ভেন্নাম জ্যোতি। এই ইভেন্টের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ২২৭-২২৪ স্কোরে হারিয়েছিল ইরান।

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড