ক্রীড়া বার্তা পরিবেশক

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

এশিয়ান আর্চারিতে সেরা ভারত

বাংলাদেশ পেল একটি করে রুপা ও ব্রোঞ্জ পদক

image

এশিয়ান আর্চারিতে সেরা ভারত

বাংলাদেশ পেল একটি করে রুপা ও ব্রোঞ্জ পদক

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ৬ সোনা, ৩ রুপা ও ১ ব্রোঞ্জ পদক জিতে সেরা হয়েছে ভারত। দক্ষিণ কোরিয়া পেয়েছে ২টি সোনা, ৪টি করে রুপা ও ব্রোঞ্জ। এর বাইরে সোনা জিতেছে চাইনিজ তাইপে ও কাজাখস্তান।

আয়োজক বাংলাদেশ একটি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছে। ইতি-বন্যা-সাগররা পারেননি ২০২১ সালের একটি রুপা ও দুটি ব্রোঞ্জের সাফল্যের পুনরাবৃত্তি করতে। কম্পাউন্ড মিশ্র দ্বৈতে রুপা জয়ী বন্যা আক্তার ও হিমু বাছাড় এবং কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জয়ী কুলসুম আক্তার মনিরকে ১০ লাখ টাকা করে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার,(১৪ নভেম্বর ২০২৫) আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার শেষ দিনের শুরুত প্রথম সোনা জিতেছিল দক্ষিণ কোরিয়া। রিকার্ভ নারী দলগত ইভেন্টের ফাইনালে চাইনিজ তাইপেকে ৬-০ সেট পয়েন্টে হারায় তারা।

রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে টাইব্রেকারে ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে জয় পায় ভারত। চার সেটে দুই দলের পয়েন্ট সমান ৪-৪ হওয়ার পর টাইব্রেকারে তিন তীর ছোড়ার লড়াইয়ে দুই দল সমান ২৯ স্কোর করে। তবে তীর কেন্দ্রবিন্দুর কাছাকাছি হওয়ার সুবাদে ২৯+ পয়েন্ট নিয়ে জিতে যায় ভারত।

রিকার্ভ দলগত মিশ্র দ্বৈতের ফাইনালে ৬-২ সেট পয়েন্টে উজবেকিস্তানকে হারায় চাইনিজ তাইপে। আসরে এটিই তাদের একমাত্র সোনার পদক।

দিনের দ্বিতীয় সেশনে, রিকার্ভ নারী এককে ফাইনালে ভারতের অঙ্কিতা ৭-৩ সেট পয়েন্টে দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীকে হারান। রিকার্ভ পুরুষ এককের ফাইনাল দিয়ে শেষ হয় আসর। অল ইন্ডিয়া ফাইনালে রাহুলকে ৬-২ সেট পয়েন্টে হারান ধীরাজ বোম্মাদেভারা।

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের