ক্রীড়া বার্তা পরিবেশক

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

ইনিংস ও ৪৭ রানে জিতে সিরিজে এগিয়ে গেল টাইগাররা

স্কোর: আয়ারল্যান্ড ২৮৬ ও ২৫৪; বাংলাদেশ ১ম ইনিংস ৫৮৭/৮ ডিক্লে.

image
টাইগারদের জয়োল্লাস

ইনিংস ও ৪৭ রানে জিতে সিরিজে এগিয়ে গেল টাইগাররা

স্কোর: আয়ারল্যান্ড ২৮৬ ও ২৫৪; বাংলাদেশ ১ম ইনিংস ৫৮৭/৮ ডিক্লে.

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

সিলেট টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিঝে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি সবচেয়ে বড় জয় টাইগারদের। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একবারের মোকাবিলায় ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

নিজেদের টেস্ট ইতিহাসে ১৫৫ ম্যাচ খেলে ২৪তম জয়ের দেখা পেল টাইগাররা। এর মধ্যে ইনিংস ব্যবধানে চারবার জয় পেয়েছে টাইগাররা। সিলেট স্টেডিয়ামে এই টেস্টের তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩০১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৫ উইকেটে ৮৬ রান করেছিল আয়ারল্যান্ড। ইনিংস হার এড়াতে ৫ উইকেট হাতে নিয়ে আরও ২১৫ রান দরকার ছিল আইরিশদের।

শুক্রবার,(১৪ নভেম্বর ২০২৫) চতুর্থ দিনের শুরুটা ভালোই করেছিল আয়ারল্যান্ড। আগেরদিন অপরাজিত থাকা এন্ডি ম্যাকব্রিন ও ম্যাথু হামফ্রিজ দলের রান ১শ’ পার করেন। দিনের পঞ্চম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার তাইজুল । হামফ্রিজকে ১৬ রানে আউট করেন তিনি। দলীয় ১১৬ রানে ষষ্ঠ উইকেট পতনের পর প্রতিরোধ গড়ে তোলেন ম্যাকব্রিন ও এন্ডি বলবির্নি। হাফ-সেঞ্চুরি জুটি গড়ে ১১৯ বলে ৬৬ রান যোগ করেন তারা। ৫টি চারে ৩৮ রান করা বলবির্নিকে শিকার করে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার হাসান মুরাদ।

বলবির্নি ফেরার পর ক্যারিয়ারের পঞ্চম টেস্ট হাফ-সেঞ্চুরি পূর্ণ করে থামেন ম্যাকব্রিন। পেসার নাহিদ রানার দ্বিতীয় শিকার হবার আগে ৫ চারে ৫২ রান করেন তিনি। ১৯৮ রানে অষ্টম ব্যাটার হিসেবে ম্যাকব্রিন ফেরার পর বড় হারের মুখে পড়ে আয়ারল্যান্ড। কিন্তু দলের বড় হারের ব্যবধান কমাতে নবম উইকেটে জুটি বেঁধে দ্রুত রান তুলতে থাকেন জর্ডান নিল ও ব্যারি ম্যাককার্থি। ৫৬ বলে ৫৪ রানের জুটিও গড়ে ফেলেন তারা। দলীয় ২৫২ রানে নিলকে আউট করে জুটি ভাঙেন মুরাদ। ৭ চারে ৩৬ রান করেন নিল। ৩ বল পর ম্যাককার্থিকে শিকার করে ২৫৪ রানে আয়ারল্যান্ডের অলআউট নিশ্চিত করেন তাইজুল। ২ চার ও ১ ছক্কায় ২৭ বলে ২৫ রান করেন ম্যাককার্থি।

বাংলাদেশের মুরাদ ৬০ রানে ৪টি, তাইজুল ৮৪ রানে ৩টি এবং রানা ৪০ রানে ২ উইকেট নেন। ম্যাচসেরা বাংলাদেশের মাহমুদুল হাসান জয়। প্রথম ইনিংসে ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।

আগামী বুধবার থেকে ঢাকার শেরেবাংলায় সিরিজের শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড ২৮৬ ও ২৫৪ (ম্যাকব্রিন ৫২, স্টার্লিং ৪৩, মুরাদ ৪/৬০, তাইজুল ৩/৮৪)। বাংলাদেশ ৫৮৭/৮ ডিক্লে. (জয় ১৭১, শান্ত ১০০, হামফ্রিজ ৫/১৭০)।

ম্যাচসেরা : মাহমুদুল হাসান জয়।

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের