সংবাদ স্পোর্টস ডেস্ক

রোববার, ১৬ নভেম্বর ২০২৫

প্রীতি ম্যাচে ব্রাজিলের জয়

image

প্রীতি ম্যাচে ব্রাজিলের জয়

রোববার, ১৬ নভেম্বর ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

এস্তেভাও ও অভিজ্ঞ ক্যাসেমিরোর গোলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গতকাল শনিবার সেনেগালকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে ব্রাজিল। আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে কার্লো আনচেলত্তির দলে আক্রমনভাগ ছিলেন তরুণ এস্তেভাওয়ের সঙ্গে ম্যাথিয়াস কুনহা, রডরিগো ও ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধ তাই ব্রাজিলিয়ান তারকাদের সামলাতে ব্যস্ত ছিল সেনেগালের রক্ষণভাগ। ম্যানচেস্টার ইউনাইটেডের কুনহার শট শুরুতেই বারে না লাগলে তখনই এগিয়ে যেতে পারতো সেলেসাওরা। ২৮ মিনিটে চেলসির এস্তেভাও আর কোনো ভুল করেননি। ব্রাজিলিয়ান আক্রমণভাগের ডানদিক থেকে একটি বল পায়ে আসলে ১৮ বছর বয়সী এস্তেভাও যে শটটি নিয়েছিলেন তা আটকানোর সাধ্য ছিল না গোলরক্ষক এডুয়ার্ডো মেন্ডির। এ নিয়ে ব্রাজিলের জার্সিতে গত ১০ ম্যাচে এটি এস্তেভাওর চতুর্থ গোল।

একইসঙ্গে আরও একবার তিনি মনে করিয়ে দিলেন আগামী বছর বিশ্বকাপে তার দিকে নজড় রাখতেই হবে।

লন্ডনের প্রীতি ম্যাচে ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান অধিনায়ক ক্যাসেমিরো ৩৫ মিনিট ব্যবধান দ্বিগুণ করেন। রডরিগোর ফ্রি-কিকের বল দারুণভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়ে কার্লিং শটে বল জালে জড়ান ক্যাসেমিরো।

বিরতির পর ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসনের ভুলে পশ্চিম আফ্রিকান দলটির হয়ে এক গোল পরিশোধের সুযোগ পেয়েছিলেন ইলিমান এনদিয়ায়ে। কিন্তু তার শটটি পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়।

দুইবারের আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় সাদিও মানে নামের প্রতি সুবিচার করতে পারেননি। ৭৫ মিনিটে তাই তাকে বদলি বেঞ্চে নিয়ে আসেন সেনেগালিজ কোচ পেপ বুনা থিয়াও।

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড