সংবাদ স্পোর্টস ডেস্ক

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার শানাকা

image

সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার শানাকা

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

বড় আয়োজনের মধ্য দিয়েই শেষ হয়েছে এবারের বিপিএল নিলাম। সেখানে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবার আগে নজর কেড়েছিলেন শ্রীলঙ্কার দাসুন শানাকা। বিদেশিদের মধ্যে সবেচেয় বেশি দামে বিক্রি হয়েছেন তিনিই। তাকে ঢাকা ক্যাপিটালস ৫৫ হাজার মার্কিন ডলারে দলে ভিড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৭ লাখ টাকা।

ক্যাটাগরি ‘এ’-তে থাকা লঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও নিরোশান দিকবেলাকে অবশ্য তাদের ভিত্তিমূল্যে (৩৫ হাজার ডলার) দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানস।

এবারে আনক্যাপড খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে আলোচনায় ছিলেন হাবিবুর রহমান সোহান। এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দারুণ খেলা এই তরুণ ওপেনারকে ৫০ লাখ টাকায় দলে টেনেছে নোয়াখালী এক্সপ্রেস। তার ভিত্তিমূল্য ছিল ১৮ লাখ টাকা। দেশিদের মধ্যে অবশ্য সর্বোচ্চ দাম পেয়েছেন ওপেনার নাঈম শেখ। তাকে ১ কোটি ১০ লাখ টাকায় কিনেছে চট্টগ্রাম। নাঈমের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা।

২০১২ সালের প্রথম আসরের পর এটাই বিপিএলের প্রথম নিলাম। এর পরের সব আসরে ফ্র্যাঞ্চাইজিগুলো ড্রাফটের মাধ্যমে দল গঠন করেছে।

ছয় দল নিয়ে হবে এবারের বিপিএল। এগুলো হলো- ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, নোয়াখালী এক্সপ্রেস, সিলেট টাইটানস ও চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাব্য তারিখ আগামী ২৬ ডিসেম্বর।

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড