ক্রীড়া বার্তা পরিবেশক

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

এবার ফেডারেশন কাপে মোহামেডানের হোঁচট

image
মোহামেডান-ফর্টিজ ম্যাচের একটি মূহূর্ত

এবার ফেডারেশন কাপে মোহামেডানের হোঁচট

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

ফেডারেশন কাপেও হারের শঙ্কা জেগেছিল মোহামেডান শিবিরে। কিন্তু শেষ পর্যন্ত স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়েন কোচ আলফাজ আহমেদের শিষ্যরা।মঙ্গলবার,(০২ ডিসেম্বর ২০২৫) কুমিল্লায় ফর্টিজ এফসির কাছে পিছিয়ে পড়েও শেষে ১-১ গোলে ড্র করে মোহামেডান। এর আগে লীগে এই ফর্টিজের কাছেই প্রথম রাউন্ডে ২-০ গোলে হেরেছে সাদা-কালোরা।

ম্যাচে আক্রমণাত্মক খেলা শুরু করে ফর্টিজ। ২৭ মিনিটে ওকাফরের গোলে এগিয়ে যায় তারা। সতীর্থের লম্বা থ্রো ইনে প্রথমে হেড করেন নেপালের অনন্ত তামাং। তার হেড ফিরিয়ে দেন সাকিব আল হাসান। ফিরতি বলে হেড করেন পা ওমর বাবু। ওই হেডও ফিরিয়ে দেন গোলকিপার। তবে রিবাউন্ড বলে ওকাফরের হেডের কোনো জবাব ছিল না সাকিবের কাছে। ফর্টিজ এগিয়ে যায় ১-০ গোলে। লিড নেয় ফর্টিজ। ৮৫ মিনিটে সহজ গোলের সুযোগ মিস করেন বোয়েটাং। তবে পরের মিনিটেই ঘানার এই ঘরোয়ার্ডের গোলে সমতায় ফেরে সাদা-কালোরা (১-১)। এরপর দুই দলই বেশ কিছু আক্রমণ করলেও গোলের দেখা মেলেনি কোনো দলেরই। ফলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে। এই ড্রয়ের পরও ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের টেবিলে শীর্ষেই থাকলো মোহামেডান।

এদিকে কিংস অ্যারেনায় একই গ্রুপের অন্য খেলায় আরামবাগকে ১-০ গোলে হারিয়েছে পুলিশ এফসি। প্রথম ম্যাচে হারা পুলিশ তিন পয়েন্ট নিয়ে উঠে আসলো টেবিলের দুইয়ে। দুই খেলায় দুই পয়েন্ট পাওয়া ফর্টিজ আছে তালিকার তিনে।

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড