ক্রীড়া বার্তা পরিবেশক

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

যুব বিশ্বকাপ হকি

ফ্রান্সের কাছে লড়াই করে হার বাংলাদেশের

image

যুব বিশ্বকাপ হকি

ফ্রান্সের কাছে লড়াই করে হার বাংলাদেশের

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

জুনিয়র বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়াই করেই হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। মঙ্গলবার,(০২ ডিসেম্বর ২০২৫) ভারতের চেন্নাইয়ে গ্রুপের সবচেয়ে শক্তিশালী ও গতবারের রানার্স আপ ফ্রান্সের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে হারেন আমিরুল-রকিবুলরা।

‘এফ’ গ্রুপে অন্যতম শক্তিশালী দল ফ্রান্স। তাই ম্যাচের শুরু থেকেই তাদের আধিপত্য ছিল দেখার মতো। মাত্র সাত মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। পেনাল্টি কর্নার (পিসি) থেকে গেইলার্ড টম গোলকিপার পরাস্ত করেন (১-০)। টুর্নামেন্টে প্রথমবার অংশ নেয়া বাংলাদেশ বিরতির আগেই ম্যাচে ফেরে। ২৮ মিনিটে জবাব দেন রকিবুলরা। আগের দুই ম্যাচে পেনাল্টি কর্নার থেকে গোল এসেছিল আমিরুলের সৌজন্যে। এবার প্রথম গোল আসে আক্রমণ থেকেই। মোহাম্মদ আবদুল্লাাহ পোস্টে বল জড়িয়ে স্কোর ১-১ করেন। যদিও ৩২ মিনিটে ফ্রান্স আবারও লিড নেয়। আক্রমণ থেকে গোল করে লরাজুরি গাবিন আক্রমণ থেকে ব্যবধান ২-১ করেন। দুই মিনিট পর ফ্রান্স তৃতীয় গোল পায়। আক্রমণ থেকে লিড্ডিয়ার্ড জেমস বাংলাদেশকে আরও পিছিয়ে দেন (৩-১)। ৫৫ মিনিটে বাংলাদেশ আবারও ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম এবার গোল করে ফ্রান্সকে জবাব দেন (২-৩)। যদিও শেষ রক্ষা হয়নি। আর কোন গোলের দেখা না পাওয়ায় ৩-২ গোলের হার নিয়ে টার্ফ ছাড়তে হয়েছে বাংলাদেশ দলকে। টুর্নামেন্টে তিন ম্যাচে বাংলাদেশের সংগ্রহ এক পয়েন্ট। এখন স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হবে লাল সবুজের যুবাদের।

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড