ক্রীড়া বার্তা পরিবেশক

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

তানজিদের বিশ্বরেকর্ড

image

তানজিদের বিশ্বরেকর্ড

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পশষ ম্যাচে ৫টি ক্যাচ নেন তানজিদ হাসান। ফিল্ডার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড এটি। তিনি ছুঁয়েছেন দুজনের রেকর্ড। প্রথম ফিল্ডার হিসেবে এই সংস্করণে এক ম্যাচে ৫ ক্যাচ নেয়ার নজির গড়েন মালদ্বীপের ওয়েগাড়ে মালিন্দা। ২০২৩ সালে কাতারের বিপক্ষে দোহায় তিনি গড়েছিলেন সেই কীর্তি। গত সেপ্টেম্বরে মালিন্দাকে স্পর্শ করেন সুইডেনের সেদিক সাহাক। তিনি পাঁচ ক্যাচ নেন আইল অব ম্যানের বিপক্ষে। আইসিসির পূর্ণ সদস্য দুটি দেশের লড়াইয়ে ৫ ক্যাচ নেয়া ফিল্ডার তানজিদই প্রথম। তার রেকর্ডটি ছিল চমকপ্রদ। আয়ারল্যান্ডের প্রথম পাঁচ উইকেটে কোনো স্পর্শই ছিল না এ ফিল্ডারের। পরের পাঁচটিতেই টানা ক্যাচ নেন তিনি। এক ম্যাচে চার ক্যাচের ঘটনা আছে আরও ৪৫টি। তবে তাদের মধ্যে নেই বাংলাদেশের কেউ।

বাংলাদেশের হয়ে রেকর্ডটি ছিল স্রেফ তিন ক্যাচের। সেখানে যৌথভাবে ছিলেন ১১ জন। সাব্বির রহমান একাই তিন দফায় নিয়েছিলেন এক ম্যাচে তিন ক্যাচ। এছাড়া ইলিয়াস সানি, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, নাহিদ রানা ও জাকের আলি।

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড