গত বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়েছিল আফগানিস্তান। খেলেছিল আসরের সেমিফাইনালেও। কিন্তু এবার কিউইদের হারাতে না পেরে হতাশ আফগান অধিনায়ক রাশিদ খান। কাঠগড়ায় তুললেন তিনি দলের বোলারদের।
‘বোলিংয়ে আমাদের শেখার আছে। আমরা ভালো একটা সংগ্রাম গড়েছি। কিন্তু যে জায়গায় বল করেছি, ওরা রান করার বেশি সুযোগ পেয়েছে। মুজিব ভালো শুরু করেছিলো, ব্যাট হাতেও শুরুটা ভালো ছিল। কিন্তু পাওয়ার প্লের পর বোলিংয়ে আমাদের সমস্যা ছিল।’
‘কন্ডিশন অনুযায়ী আমরা ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল ফেলতে পারিনি।
স্টাম্প সোজা ভালো লেংথের বল মারা কঠিন ছিল। আমরা সেটা করতে পারিনি। আশা করি, এসব ভুলের পুনরাবৃত্তি হবে না।’
আহমেদাবাদে বুধবার গত আসরের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান।
রোববার,(০৮ ফেব্রুয়ারী ২০২৬) মাঠে নামার আগে একটি সাক্ষাৎকারে রশিদ বলেন, ‘সত্যি বলতে, সেটা (নিজের দেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলা) বিশ্বকাপ জেতার চেয়ে বড়- আমার জন্য, আমাদের দলের জন্য এবং আফগানিস্তানের প্রতিটি মানুষের জন্য যে আমরা আফগানিস্তানে আন্তর্জাতিক ম্যাচ খেলবো।’
‘আমাদের দেশে বেশি ক্রিকেট নেই, বিশেষ করে ছোট ফরম্যাটে। চার দিনের ক্রিকেট আছে, কিন্তু সাদা বলের ক্রিকেট খুব কম। একজন অধিনায়কের জন্য এটা কঠিন, কারণ খুব বেশি বিকল্প নেই।
আমরা যে অভাব অনুভব করছি তা হলো টুর্নামেন্ট এবং এটা প্রতিটি দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতা থাকলে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, কঠোর পরিশ্রম করবেন।’
তরুণদের পরামর্শ দিয়ে রশিদ বলেন, ‘যদি আফগানিস্তানে কেউ স্পিনার হতে চায়, সে জানে কী করতে হবে, মান কোথায়। আমার সঙ্গে, নুর আহমদ বা মুজিব উর রহমানের সঙ্গে প্রতিযোগিতা করে আসতে হবে। কঠোর পরিশ্রম না করলে চলবে না।’
অপরাধ ও দুর্নীতি: ১৫ মার্চ থেকে ঈদ নিরাপত্তা: থাকছে এআই, সিসি ক্যামেরা, ড্রোন, নিয়মিত টহল
অর্থ-বাণিজ্য: এসেছে ৫ হাজার টন, অতিরিক্ত আরও ৫০ হাজার টন আসবে ডিজেল
অর্থ-বাণিজ্য: বিজিএমইএ‘র সব সমস্যা সমাধানের আশ্বাস গভর্নরের