নিজেদের শেষ গ্রুপে ম্যাচে ইতালিকে ২৪ রানে হারিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। সোমবার, (১৬ ফেব্রুয়ারী ২০২৬)কলকাতার মাঠে ২০২ রান তাড়ায় নেমে ইতালি শেষ পর্যন্ত ১৭৮ রান করে অলআউট হয়। ইংল্যান্ডের জয়ের নায়ক জ্যাকস চার ছক্কা ও তিন চারে ২২ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। পরে বল হাতে নেন একটি উইকেট। সর্বোচ্চ তিনটি করে শিকার ধরেন জেমি ওভারটন ও স্যাম কারান।
প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা ইতালিকে উড়িয়ে দেবে শক্তিশালী ইংল্যান্ড, এমন ভাবনা থাকার কথা অনেকের। ইংলিশদের রান আর লক্ষ্য তাড়ায় ইতালির ২২ রান ৩ উইকেট হারানোর পর সেই ভাবনা আরও দৃঢ় হওয়াই স্বাভাবিক। কিন্তু মানেন্তি ও স্টুয়ার্টের ব্যাটে শেষ পর্যন্ত দারুণ লড়াই করে ইউরোপের দলটি।
মানেন্তি ছয় ছক্কা ও চারটি চারে ২৫ বলে ৬০ রানের ইনিংসে দলকে পথে রাখেন । জাস্টিন মোসকার সঙ্গে গড়েন ৪৮ বলে ৯২ রানের জুটি। শেষ চার ওভারে যখন ৬৪ রান চাই ইতালির, ঝড় তোলেন স্টুয়ার্ট। সপ্তদশ ওভারে আর্চারকে দুটি ছক্কা মারেন তিনি। পরের ওভারে আদিল রাশিদকে ওড়ান দুই ছক্কায়। শেষ দুই ওভারে ৩০ রানের সমীকরণ আর মেলাতে পারেনি ইতালি। ১৯তম ওভারে দুর্দান্ত বোলিংয়ে স্রেফ ৫ রান দিয়ে স্টুয়ার্টকে বিদায় করে কারান। পাঁচটি ছক্কা ও দুটি চারে ২৩ বলে ৪৫ রান করেন স্টুয়ার্ট। আর শেষ ওভারে কোনো রান না দিয়েই জোড়া শিকার ধরেন ওভারটন।
ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিং নিয়ে ফিল সল্টের ব্যাটে শুরুটা ভালো করে ইংল্যান্ড। প্রথম দুই ওভারে ২১ রান তোলা দলটি তৃতীয় ওভারে হারিয়ে ফেলে জস বাটলার (৩)। পাওয়ার প্লের শেষ ওভারে বিদায় নেন দুটি করে ছক্কা-চারে ২৮ রান করা সল্টও। ভালো শুরু পেয়ে বড় ইনিংস খেলতে পারেননি জেকব বেথেল, হ্যারি ব্রুক ও টম ব্যান্টন। পরে স্যাম কারানকে নিয়ে দলের একমাত্র ৫৪ রানের জুটি গড়েন জ্যাকস।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ইতালি।
আন্তর্জাতিক: যুদ্ধ বন্ধে তিন শর্ত ইরানের
অপরাধ ও দুর্নীতি: ১৫ মার্চ থেকে ঈদ নিরাপত্তা: থাকছে এআই, সিসি ক্যামেরা, ড্রোন, নিয়মিত টহল
অর্থ-বাণিজ্য: এসেছে ৫ হাজার টন, অতিরিক্ত আরও ৫০ হাজার টন আসবে ডিজেল
অর্থ-বাণিজ্য: বিজিএমইএ‘র সব সমস্যা সমাধানের আশ্বাস গভর্নরের