টি-২০ ক্রিকেটে প্রথমবার খেলতে নামছে নিউজিল্যান্ড ও কানাডা। ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে চলতি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করতে চায় কিউরা। অন্যদিকে এবারের প্রথম জয়ের লক্ষ্য কানাডার। আজ চেন্নাইয়ে খেলাটি শুরু হবে বেলা সাড়ে ১১টায়।
আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয় দিয়ে এবারের আসর শুরু করে নিউজিল্যান্ড। পরের ম্যাচে আরব আমিরাতকে ১০ উইকেটে হারিয়ে সুপার এইটের পথে এগিয়ে যায় ব্ল্যাক-ক্যাপসরা। টানা দুই জয়ের পরে নিউজিল্যান্ড ৭ উইকেটে হারে দক্ষিণ আফ্রিকার কাছে।
৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ইতিমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় পেলেই সুপার এইটের টিকিট পাবে নিউজিল্যান্ড। এতে সুপার এইটে খেলার স্বপ্ন ধুলিসাৎ হবে আফগানিস্তানের, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার। ৩ ম্যাচে সমান ২ পয়েন্ট আছে আফগানিস্তান ও আরব আমিরাতের। ২ ম্যাচ খেলে এখনও পয়েন্টের দেখা পায়নি কানাডা।
কানাডার বিপক্ষে ম্যাচ নিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, ‘সুপার এইটে খেলার জন্য আমাদের সামনে সহজ সমীকরণ- কানাডার বিপক্ষে জয়। আমরা আক্রমনাত্মক ক্রিকেট খেলেই কানাডাকে ধরাশায়ী করতে চাই।’
প্রথম দুই ম্যাচে কানাডা যথাক্রমে- দক্ষিণ আফ্রিকার কাছে ৫৭ রানে ও আরব আমিরাতের কাছে ৫ উইকেটে হারে । শেষ দুই ম্যাচ জিতলে এবং নিউজিল্যান্ড-আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত নিজ-নিজ খেলায় হারলে কানাডার পয়েন্ট হবে ৪। তখন সুপার এইটের জন্য নিউজিল্যান্ডের সাঙ্গে রান রেটের হিসাব-নিকাশ করতে হবে কানাডাকে।
নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক),
কানাডা দল: দিলপ্রীত বাজওয়া (অধিনায়ক),
আজকের খেলা (১৭ ফেব্রুয়ারি)
নিউজিল্যান্ড-কানাডা, বেলা ১১:৩০, চেন্নাই
আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে, বিকেল ৩:৩০, ক্যান্ডি
স্কটল্যান্ড-নেপাল, সন্ধ্যা ৭:৩০, মুম্বাই
খেলা: এসএসপিএল ফিদে রেটিং দাবা