alt

মতামত » সম্পাদকীয়

সার সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ দরকার

: বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৃষকেরা সার সংকটের প্রতিবাদে রাস্তায় নেমেছেন। এই দৃশ্য দেশের কৃষি পরিস্থিতির এক গভীর উদ্বেগজনক চিত্র তুলে ধরে। ভুক্তভোগী কৃষকরা জানিয়েছেন, চলতি রবি মৌসুমে ডিএপি, ইউরিয়া ও টিএসপি সারের তীব্র সংকট দেখা দিয়েছে। স্থানীয় ডিলাররা পর্যাপ্ত সার সরবরাহ করতে পারছেন না। ফলে রোপণ মৌসুম ব্যাহত হচ্ছে, উৎপাদন ব্যয়ও বাড়ছে।

এ অভিযোগও গুরুত্বের সঙ্গে দেখা দরকার যে, কিছু ডিলার সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন। এমন অভিযোগ নতুন নয়। প্রায়ই দেখা যায়, মাঠপর্যায়ের নজরদারির অভাবে অসাধু ব্যবসায়ীরা কৃষকের ক্ষতির সুযোগ নিচ্ছে। এই ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের দায়িত্ব।

কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। তারা যদি মৌসুমে পর্যাপ্ত সার না পান, তাহলে ফসল উৎপাদন ব্যাহত হবে এবং তার প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতেও। তাই এখনই প্রয়োজন যথাযথ তদন্ত, দ্রুত সরবরাহ নিশ্চিত করা এবং অনিয়মে জড়িতদের শাস্তির আওতায় আনা।

ভাঙ্গুড়ার কৃষকরা যে সমস্যার মুখে পড়েছেন, তা যেন দেশের অন্য কোথাও না ঘটে সেসজন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। সার মজুত ও কালোবাজারি রোধে নিয়মিত তদারকি ও কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই সত্যটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। তাই সার সংকট নিয়ে আর কোনো বিলম্ব নয়, এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।

এক খ্রিস্টান পরিবারের জমি দখলের চেষ্টা: ব্যবস্থা নিন

অবৈধ ইটভাটা: প্রশাসন কী করছে

পথ হারাচ্ছে রেলপথে পণ্যপরিবহন

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের আন্দোলন: আলোচনায় সমাধান খুঁজতে হবে

জয়ন্তীপুর ঘাটে সেতু নির্মাণে বিলম্ব কাম্য নয়

শিক্ষকদের আন্দোলন, সরকারের কঠোরতা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ

রায়গঞ্জের ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজ দ্রুত সংস্কার করুন

সওজের জমি দখল : ব্যবস্থা নিন

পার্বত্য চুক্তি: পাহাড়ে শান্তি কি ফিরল?

রাজধানী কি অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত?

সেতু নির্মাণের কাজ কবে শেষ হবে

খুলনায় আদালতের সামনে হত্যাকাণ্ড

মীরসরাইয়ে বন রক্ষায় ব্যবস্থা নিন

পুরান ঢাকায় রাসায়নিক ঝুঁকি

মহেশপুরে অনুমোদনহীন করাত কল

বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করুন

থমকে আছে সেতু নির্মাণের কাজ

হাকালুকি হাওরে মাছ লুট: প্রশাসন কী করছে

রাঙ্গাবালীর সংরক্ষিত বন ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

টিসিবির পণ্য নিয়ে অনিয়ম-দুর্নীতি কাম্য নয়

কক্সবাজারে পাহাড়ের মাটি কাটা বন্ধ করুন

দারিদ্র্যের নতুন ঢেউ

তাজরীনের ১৩ বছরের ক্ষত ভুক্তভোগীর ন্যায়বিচার কোথায়?

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নিন

চরাঞ্চলের বিদ্যালয়ে নিয়মিত পাঠদান নিশ্চিত করুন

অসহিষ্ণুতার সংস্কৃতি থামাতে হবে

কাঠ পাচার বন্ধে ব্যবস্থা নিন

ফিরে এল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধে জিও ব্যাগ ব্যবহারে অনিয়মের অভিযোগ

দুই দফা ভূমিকম্প: এখনই প্রস্তুতির সময়

অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি

গভীর রাতে সাংবাদিককে তুলে নেয়ার প্রকৃত কারণ উদঘাটন করতে হবে

সাময়িকী কবিতা

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ভাড়া দেওয়ার অভিযোগ

স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম কাম্য নয়

ছবি

শীতজনিত রোগ প্রতিরোধে চাই সচেতনতা

tab

মতামত » সম্পাদকীয়

সার সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ দরকার

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

back to top