আলুর বাজারে নীরব বিপর্যয়

জয়পুরহাটসহ দেশের বিভিন্ন জেলায় হিমাগারে স্তূপ হয়ে আছে আলু। উৎপাদন বেড়ে যাওয়ায় ও বাজারে চাহিদা কম থাকায় এ বছর আলুর দাম পড়েছে রেকর্ড পরিমাণে। অনেক জায়গায় আধা লিটারের পানির দামে এক কেজি আলু বিক্রি হচ্ছে। এতে কৃষক ও ব্যবসায়ীরা মারাত্মক লোকসানে পড়েছেন।

এক কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে ১০ থেকে ১৩ টাকা, আর হিমাগারে সংরক্ষণসহ মোট খরচ দাঁড়িয়েছে প্রায় ২৩ টাকা। কিন্তু বাজারে সেই আলু বিক্রি হচ্ছে ৭-৮ টাকায়। ফলে প্রতি কেজিতে ১৫ টাকারও বেশি ক্ষতি হচ্ছে।

এই অবস্থার প্রধান কারণ অতিরিক্ত উৎপাদন। গত বছরের তুলনায় এ বছর জয়পুরহাটে ৬৮০ হেক্টর জমিতে বেশি আলু চাষ হয়েছে। মোট উৎপাদন হয়েছে প্রায় ১ লাখ ৩০ হাজার টন। ফলে বাজারে সরবরাহ বেড়ে দাম পড়ে গেছে। হিমাগারেও দেখা দিয়েছে সংকট। অনেক হিমাগারে এখনো হাজার হাজার বস্তা আলু পড়ে আছে। হিমাগার কর্তৃপক্ষ বারবার আলু তুলতে বললেও কৃষক ও ব্যবসায়ীরা আগ্রহ দেখাচ্ছেন না।

অন্তর্বর্তী সরকার এ অবস্থায় হিমাগারের গেটে ২২ টাকা কেজি দরে আলু কেনার ঘোষণা দিয়েছিল। কিন্তু তা এখনও বাস্তবায়ন হয়নি। ফলে হতাশা বাড়ছে। অনেক কৃষক বলছেন, সরকার কিনবে ভেবে আলু বিক্রি করিনি। এখন সব আলু হিমাগারে পড়ে আছে, আর লোকসান বাড়ছে।

দেশজুড়ে একই চিত্র। মুন্সিগঞ্জ, বগুড়া, রংপুর, রাজশাহী-সব জায়গায় আলুর দাম পড়েছে। গত বছর যেখানে আলুর দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা, সেখানে এখন বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকায়। ফলে কৃষকেরা উৎপাদন খরচই তুলতে পারছেন না। এই পরিস্থিতিতে অনেক কৃষক আলু চাষ কমিয়ে অন্য ফসলে ঝুঁকতে চাইছেন। এতে আগামী মৌসুমে আলুর উৎপাদন কমে যেতে পারে।

আলু দেশের প্রধান খাদ্যশস্যগুলোর একটি। কৃষকের ন্যায্য দাম নিশ্চিত না হলে এ খাত বড় সংকটে পড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত আলু কেনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা এবং রপ্তানির পথ খুলে দেওয়া। তা না হলে কৃষক ও ব্যবসায়ী উভয়েরই ক্ষতি বাড়বে, আর দেশের কৃষি অর্থনীতিতে দেখা দেবে নতুন এক ধস।

‘সম্পাদকীয়’ : আরও খবর

» সেচযন্ত্র চুরি রোধে কার্যকর ব্যবস্থা নিন

» শীতজনিত রোগ: চাই সমন্বিত পদক্ষেপ

» সারের কৃত্রিম সংকট: দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন

» প্রান্তিক আদিবাসীদের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি

» দুস্থ নারীদের অধিকার নিয়ে অনৈতিক বাণিজ্য কাম্য নয়

» দুমকিতে প্রাণিসম্পদ সেবার সংকট: দ্রুত পদক্ষেপ জরুরি

» চুনারুঘাটে প্রশাসনিক শূন্যতা: ব্যবস্থা নিন

» এক খ্রিস্টান পরিবারের জমি দখলের চেষ্টা: ব্যবস্থা নিন

» অবৈধ ইটভাটা: প্রশাসন কী করছে

» পথ হারাচ্ছে রেলপথে পণ্যপরিবহন

» মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের আন্দোলন: আলোচনায় সমাধান খুঁজতে হবে

» জয়ন্তীপুর ঘাটে সেতু নির্মাণে বিলম্ব কাম্য নয়

সম্প্রতি