কেন একজন নিরপরাধ মানুষকে কিসের আগুনে পুড়ে মরতে হলো

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে চালক জুলহাস মিয়া মারা গেছেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এই এক মৃত্যুর কারণে দিশেহারা হয়ে পড়েছে একটি পরিবার, ছিন্ন হয়েছে এক মায়ের বুক, নিঃস্ব হয়ে পড়েছে এক স্ত্রী।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, ভোরবেলায় মাস্ক পরিহিত তিন যুবক বাসটিতে পেট্রোল ঢেলে আগুন দেয়। বাসে ঘুমিয়ে থাকা জুলহাস বেরোতে পারেননি। আগুনে পুড়ে মারা যান তিনি। সে সময় এক নারী যাত্রী ও তার ছেলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

এমন নৃশংস ঘটনার কোনো মানবিক ব্যাখ্যা নেই। জুলহাস কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তবু তাকে নির্মমভাবে পুড়িয়ে মারা হয়েছে। একজন সাধারণ মানুষকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা ফৌজদারি অপরাধ।

তার মা সাজেদা বেগম কাঁদতে কাঁদতে বলেছেন, “আমার ছেলে রাজনীতি করে না, তবু কেন তাকে পুড়িয়ে মারা হলো?” এই প্রশ্ন শুধু এক মায়ের নয়-এ প্রশ্ন আজ পুরো দেশের।

এর মধ্যেই গাজীপুরে আরও তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে, ঢাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এভাবে সাধারণ মানুষ ও সম্পদে আগুন দেওয়া ভয়াবহ অপরাধ। যারা এসব করছে, তারা শুধু বাস পুড়াচ্ছে না, পুড়িয়ে দিচ্ছে জাতির শান্তি ও নিরাপত্তাবোধ।

জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। অপরাধীরা যে বা যারাই হোক না কেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

একজন চালকের মৃত্যু যেন আরেকটি পরিসংখ্যান হয়ে না যায়। রাষ্ট্রকে তার পরিবারের দায়িত্ব নিতে হবে, আর সমাজকে প্রশ্ন তুলতে হবে যে, আমরা কবে মানুষকে মানুষ হিসেবে দেখতে শিখব?

জুলহাসের মা যে প্রশ্ন রেখেছেন, তার উত্তর কে দেব? কেন একজন নিরপরাধ মানুষকে কিসের আগুনে পুড়ে মরতে হলো?

‘সম্পাদকীয়’ : আরও খবর

» সেচযন্ত্র চুরি রোধে কার্যকর ব্যবস্থা নিন

» শীতজনিত রোগ: চাই সমন্বিত পদক্ষেপ

» সারের কৃত্রিম সংকট: দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন

» প্রান্তিক আদিবাসীদের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি

» দুস্থ নারীদের অধিকার নিয়ে অনৈতিক বাণিজ্য কাম্য নয়

» দুমকিতে প্রাণিসম্পদ সেবার সংকট: দ্রুত পদক্ষেপ জরুরি

» চুনারুঘাটে প্রশাসনিক শূন্যতা: ব্যবস্থা নিন

» এক খ্রিস্টান পরিবারের জমি দখলের চেষ্টা: ব্যবস্থা নিন

» অবৈধ ইটভাটা: প্রশাসন কী করছে

» পথ হারাচ্ছে রেলপথে পণ্যপরিবহন

» মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের আন্দোলন: আলোচনায় সমাধান খুঁজতে হবে

» জয়ন্তীপুর ঘাটে সেতু নির্মাণে বিলম্ব কাম্য নয়

সম্প্রতি